সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ দিল্লির মসনদে তিন বছর পূর্ণ করতে চলেছে মোদি সরকার৷ বিজেপির অন্দরে এখন উৎসবের আমেজ৷ আগামী ২৬ মে থেকে ২২ দিন ধরে দেশের ৯০০টি শহরে চলবে Making of developed India বা Modi ফেস্ট৷ জানালেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি৷
[‘ভোট পেতে তিন তালাক নিয়ে রাজনীতি করছেন মমতা-সোনিয়া’]
২০১৪ সালের ২৬ মে৷ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে দিল্লির সরকার গড়ে বিজেপি৷ প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদি৷ দিল্লির মসনদে বসার তিন বছর পূর্তি স্মরণ করে দেশ জুড়ে একগুচ্ছ মেগা ইভেন্টের পরিকল্পনা নিয়েছে কেন্দ্র৷ তারই অন্যতম হল এই Making of developed India বা Modi ফেস্ট৷ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, আগামী ২৬ মে গুয়াহাটিতে এই ফেস্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ চলবে ১৫ জুন পর্যন্ত৷ তিন বছরের শাসনকালে দেশের মানুষের কল্যাণে মোদি সরকার যে নজিরবিহীন প্রকল্প চালু করেছে, সেগুলি সম্পর্কে আম আদমি বিশেষ করে যুব সমাজকে অবগত করাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি৷
[কাশ্মীর সমস্যার সমাধানে কিছুই করেনি বিজেপি সরকার, কটাক্ষ কংগ্রেসের]
জানা যাচ্ছে, দেশ জুড়ে এই মেগা ইভেন্টে অংশ নেবেন সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী ও সাংসদরা৷ কেরল, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড় ও অরুণাচল প্রদেশে মোদি ফেস্টে অংশ নেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ মুম্বই ও জয়পুরে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ দিল্লি ও লখনউ-তে মোদি ফেস্টে অংশ নেবেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷
[ আদালতের রায় ঘোষণা পর্যন্ত নিরাপদে কুলভূষণ, ইঙ্গিত পাক রাষ্ট্রদূতের]
তবে শুধু মোদি ফেস্ট-ই নয়, দেশের বিভিন্ন প্রান্তে ‘সবকা সাথ সবকা বিকাশ’ সম্মেলনেরও আয়োজন করবে কেন্দ্র৷ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে যাঁরা উপকৃত হয়েছেন, তাঁরা এই সম্মেলনে যোগ দেবেন৷
সর্বশেষ খবর
-
ফের চলল বুলডোজার, শহরের বেআইনি গুমটি-দোকান গুঁড়িয়ে দেওয়া হল হাওড়ায়!
-
কয়েকমাসেই লক্ষ চাকরি, সরকারি গ্যারান্টিতে লোন, কর্মসংস্থানে ‘ত্রিশক্তি’ শুভেন্দুর
-
ইংল্যান্ডের এ কী হাল! সাউদাম্পটনের ট্রাফিকে আটকে ভারতীয় দল, পিছিয়ে দিতে হল টস
-
লাল ফিতের জট কাটাতে জমি নীতি বদল! শুভেন্দুর হাতে শুরু বাংলার শিল্পযুগ
-
আমুলের সঙ্গে চুক্তি হচ্ছে না, নতুন বিনিয়োগকারী নিয়ে অপেক্ষা বাড়ল ইস্টবেঙ্গলের