Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

প্রতিরক্ষায় ১০০% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে অনুমোদন কেন্দ্রের

প্রতিরক্ষা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগে সবুজ সংকেত মিলল কেন্দ্রের তরফে৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৬, ১৭:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৬, ১৭:৪৪

options
link
প্রতিরক্ষায় ১০০% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে অনুমোদন কেন্দ্রের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়ের ক্ষেত্রে এবার বড়সড় সিদ্ধান্ত নিল মোদি সরকার৷ প্রতিরক্ষা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগে সবুজ সংকেত মিলল কেন্দ্রের তরফে৷ এছাড়াও অসামরিক বিমান, বিমানের সরঞ্জাম, কেবল নেটওয়ার্কের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে৷

গতবছরই বেশ কিছু বিভাগে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের ছাড়পত্র দিয়েছিল মোদি সরকার৷ তবে প্রতিরক্ষা থেকে ঔষধ শিল্পের মতো গুরুত্বপূর্ণ কিছু বিভাগ সরকার হাতে রাখারই সিদ্ধান্ত নিয়েছিল৷ এবার এফডিআই নিয়ম আরও লঘু করে বিশেষ ক্ষেত্রগুলিতেও ঢালাও বিদেশী বিনিয়োগের সুযোগ করে দিল ভারত৷ বরাবর খোলা অর্থনীতির পক্ষেই সওয়াল করে এসেছেন প্রধানমন্ত্রী৷ এদিন তাঁর নেতৃত্বেই এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গতবছর এফডিআই-এর নীতি লঘু করার পর এক রাজ্য নির্বাচনে বড় ধাক্কা খায় বিজেপি সরকার৷ সেই ইতিহাস থাকা সত্ত্বেও মোদি সরকারের এই সিদ্ধান্ত বেশ চমকপ্রদ৷ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে রঘুরাম রাজনের না থাকা কেন্দ্র সরকারের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা৷ এর জেরে আন্তর্জাতিক বাজারে টাকার দামও পড়তে শুরু করেছিল৷ এই পরিস্থিতিতে বিদেশী বিনিয়োগকারীদের ধরে রাখতে বড় কোনও সিদ্ধান্ত নিতেই হত কেন্দ্র সরকারকে৷ সেই প্রেক্ষিতেই বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ভারতের দরজা খুলে দেওয়া হল কেন্দ্রের তরফে৷ এছাড়া সিঙ্গল ব্র্যান্ড রিটেল ট্রেডিংয়ের ক্ষেত্রেও আগের নিয়ম লঘু করেছে সরকার৷ ফলত অ্যাপলের মতো আন্তর্জাতিক বহুজাতিক সংস্থাও এবার দেশে দোকান চালু করতে পারবে৷ এই সিদ্ধান্তে বহু আন্তর্জাতিক সংস্থাই যে ভারতে তাদের ব্যবসা বাড়াবে তা সহজেই অনুমান করা যায়৷

দেশে নতুন কর্মসংস্থান তৈরি করতেও এই সিদ্ধান্ত আগামী বছরগুলিতে বড় ভূমিকা নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ সেই সঙ্গে  বিশ্ব-অর্থনীতিতেও উল্লেখযোগ্য অবস্থানে চলে আসবে ভারত৷

কোন কোন ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হল-

প্রতিরক্ষা ক্ষেত্রে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ

ঔষধের ক্ষেত্রে ৭৪ শতাংশ বিনিয়োগ

বিমান সরঞ্জামের ক্ষেত্রে ১০০শতাংশ বিনিয়োগ

অসামরিক বিমানেও ১০০ শতাংশ বিনিয়োগ

কেবল নেটওয়ার্কের ক্ষেত্রেও ১০০ শতাংশ বিনিয়োগ

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.