সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপিএল তালিকাভুক্তদের ঘরে ঘরে পৌঁছবে বিদ্যুৎ। বিজেপির দুদিনের জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে এরকম একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামি পাঁচ বছরের মধ্যে বিনামূল্যে এই বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে, সৌভাগ্য যোজনা। দেশের প্রতিটি কোণায় বিদ্যুৎ পৌঁছে দিয়ে ভারতকে অগ্রগতির পথে আরও একধাপ এগিয়ে যাওয়া যাবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী।
[ সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের অঙ্ক কমাল SBI ]
সৌভাগ্য যৌজনায় বলা হয়েছে বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলিকে বিনামূল্য বিদ্যুৎ দেবে সরকার। এছাড়া দারিদ্রসীমার উপরে থাকা পরিবারগুলি এবার থেকে নির্দিষ্ট কিছু কিস্তিতে বিদ্যুৎ বিল মেটাতে পারবে। ২০১৯ সালের এপ্রিল মাসের মধ্যে এই প্রকল্পগুলি চালু করার চিন্তা ভাবনা করছে সরকার। আঠারো হাজার গ্রামে মোট ৩ কোটি গ্রামীণ পরিবার সৌভাগ্য যৌজনার আওতায় আসবে এবং এর সুবিধা পাবে। এই স্কিমের জন্য মোট ব্যয় হবে ১৬,৩২০ কোটি টাকা৷ যার মধ্যে গ্রামের দরিদ্র পরিবারগুলির খাতে ১৪,০২৫ কোটি এবং শহরের পরিবারগুলির খাতের জন্য ২,২৯৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে৷ সরকারের পক্ষ থেকে ৬০ শতাংশ অর্থ দেওয়া হবে এর জন্য৷ রাজ্যগুলি এর জন্য ১০শতাংশ করে দেবে৷ এবং বাকি অর্থ ঋণের মাধ্যমে সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে৷
Hum ‘Bijli Sankat’ se ‘Bijli Surplus’ ki taraf ja rahe hain: PM Modi at launch of Pradhan Mantri Sahaj Bijli har Ghar Yojna-Saubhagya scheme pic.twitter.com/zITcDYSyaL
— ANI (@ANI) September 25, 2017
নয়াদিল্লিতে এক অনুষ্ঠানের মাধ্যমে সৌভাগ্য যোজনা ও দীনদয়াল উরজা ভবন উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলেই ওয়াকিবহাল মহলের মত। এদিন বিজেপির জাতীয় কার্যকরী সমিতির বৈঠকও ছিল। তারপরই এই ঘোষণা করেন তিনি। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জনসুরক্ষার মতো বিষয়কে সামনে তুলে ধরা হয়। কর্মসংস্থান বাড়ানোর বিষয়ে যেমন নজর দেওয়া হবে, তেমনই জীবনযাত্রার মানোন্নয়নও আর একটি লক্ষ্য হতে চলেছে কেন্দ্রীয় সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, নোট বাতিলের পর থেকেই বাজার কিছুটা ধুঁকছে। এই পরিস্থিতিতে নয়া প্রকল্প এনে বাজারকে চাঙ্গা করার চেষ্টা করছে মোদি সরকার। লগ্নি টানতে এরপর গ্রামীণ পরিকাঠামো ও আবাসন প্রকল্প ঘোষণা করতে পারে কেন্দ্র বলে মত রাজনৈতিক মহলের।
New India mein har gaon tak bijli hi nahi pahuchegi balki New India ke har ghar mein bijli connection bhi hoga: PM Modi pic.twitter.com/alfpEOgrYy
— ANI (@ANI) September 25, 2017
সর্বশেষ খবর
-
নিষিদ্ধ হবে তিন তালাক, বহুবিবাহ, অভিন্ন দেওয়ানি বিধি অনুমোদন মধ্যপ্রদেশ মন্ত্রিসভার!
-
এবার পুজোয় বিরাট চমক সন্তোষ মিত্র স্কোয়ারের, খুঁটিপুজোয় থিম ঘোষণা বিধায়ক সজলের
-
মমতা-অভিষেককে নেবে ‘আসল তৃণমূল’? ‘যুবরাজে’র কাঁধে হারের দায় চাপিয়ে শর্ত দিলেন ঋতব্রত
-
পুরুষতন্ত্রের দম্ভ ভেঙে চুরমার! মিষ্টির দোকানের নামে ‘অ্যান্ড ডটার’ জুড়ে ছক ভাঙলেন মালকিন
-
রাত জেগে বিশ্বকাপ দেখার পরদিনই অফিস, ‘ওয়ার্ল্ড কাপ ব্লুজ’ কাটাবেন কীভাবে?