সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে রতন টাটার উইল করা সম্পত্তির অংশ নিতে রাজি হলেন মোহিনী মোহন দত্ত। মৃত্যুর আগে রতন টাটা তাঁর বিপুল পরিমাণ সম্পত্তি বেশ কয়েকজনের নামে উইল করে যান। টাটা পরিবারের সদস্য না হয়েও সেই উইলে নাম ছিল মোহিনী মোহনের। তাঁর নামে ৫৮৮ কোটি টাকা দিয়ে গিয়েছিলেন টাটা গোষ্ঠির কর্ণধার। কিন্তু প্রথমে উইলের শর্ত মানতে রাজি ছিলেন না মোহিনী মোহন।
উইল অনুযায়ী মোহিনী মোহন রতন টাটার অস্থাবর সম্পত্তির এক-তৃতীয়াংশের অধিকারী। বাকি অংশ রতন টাটার বোন-সহ পরিবারের আরও বেশ কয়েকজনের মধ্যে দেওয়া রয়েছে উইলে। জানা গিয়েছে, মোহিনী মোহন উইলের শর্ত মানতে অস্বীকার করলে উইলে নাম থাকা বাকী ব্যাক্তিরা আদালতের দ্বারস্থ হন। আদালতের তরফে সকলকে ডেকে তাঁদের মতামত নেওয়া হয়। এরপরই উইলের শর্ত মেনে ৫৮৮ কোটি টাকা নিতে সম্মতি জানান মোহিনী মোহন।
উল্লেখ্য, দানশীল হিসেবে পরিচিত ছিলেন রতন টাটা। বিভিন্ন সামাজিক কাজের জন্য তিনি তৈরি করেছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা ‘রতন টাটা এনডাওমেন্ট ফাউন্ডেশন।’ স্টার্টআপ সংস্থাতেও বিপুল অর্থ বিনিয়োগ করতেন। আর এই সূত্রেই রতনের সঙ্গে পরিচয় হয় মোহিনী মোহন দত্তের। রতনের সঙ্গে প্রায় ছ’দশকের বন্ধুত্ব ছিল মোহিনী মোহনের। স্ট্যালিয়ন নামে একটি ট্র্যাভেল এজেন্সির মালিক ছিলেন মোহিনী মোহন। স্ট্যালিয়নের ৮০ শতাংশ মালিকানা ছিল দত্ত পরিবারের। বাকি ২০ শতাংশ মালিকানা ছিল টাটা গোষ্ঠীর কাছে। ২০১৩ সালে সেই সংস্থাটি তাজ গ্রুপ অফ হোটেলসের অংশ তাজ সার্ভিসেসের সঙ্গে জুড়ে গিয়েছিল। জানা যায়, মোহিনী মোহন দত্ত একটা সময়ে থমাস কুকের অ্যাসোসিয়েট সংস্থা টিসি ট্রাভেল সার্ভিসেসের ডিরেক্টর পদেও ছিলেন। যদিও রতন টাটার সঙ্গে মোহিনীর সম্পর্কের কথা খুব একটা জানতেন না কেউই।
সর্বশেষ খবর
-
কাবেরীর তীরে মহাদেবের বিরল রূপে মোহিত ভক্তকুল, রামায়ণের সঙ্গে জুড়ে মন্দিরের ইতিহাস
-
‘ও আমার বগলের গন্ধ দারুণ ভালোবাসে’, স্বামীর কীর্তি ফাঁস করলেন গওহর!
-
ভারতীয় ও মার্কিনদেরই প্রবেশাধিকার! আমিরশাহীতে হোটেলে ঘর না পেয়ে ক্ষুব্ধ পাক সাংসদ
-
বিচ্ছেদ চাইতেই ব্ল্যাকমেল শুরু প্রেমিকের! মারধর, মানসিক নির্যাতনের জেরে চরম সিদ্ধান্ত ছাত্রীর
-
জিতেও শান্তি নেই, কুলদীপে ‘অখুশি’ গম্ভীররা, কলম্বোয় অভিষেক হবে ৩৩ বছরের ক্রিকেটারের!