Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

‘সেলফি’র সৌজন্যে হাজতে অশালীন বস

মহিলা কর্মচারীকে অত্যাচারের ‘সেলফি’ তুলে তাঁকেই হোয়াটসঅ্যাপ করেছিল অত্যাচারী বস৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৩, ১৭:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৩, ১৭:২৪

options
link
‘সেলফি’র সৌজন্যে হাজতে অশালীন বস zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মক্ষেত্রে বসের হাতে বারবার যৌন হেনস্তার শিকার হতে হত৷ দিনের পর দিন অত্যাচার বেড়েই চলেছিল৷ কিন্তু কখনও মুখ ফুটে কাউকে সেকথা বলতে পারেননি দীপা (নাম পরিবর্তিত)৷ কিছুটা প্রাণের ভয়, কিছুটা সম্মানের তাগিদে চুপ করে সইতে হচ্ছিল এই অত্যাচার৷ তবে এক ‘সেলফি’তেই বদলে গেল সব কিছু৷ অপরাধী বসকে সোজা পৌঁছে দিল জেলের অন্দরে৷

অভিযুক্ত হনুমানথারিয়া ‘সেলফি ম্যানিয়াক’৷ দীপা চুপ থাকার কারণে তার সাহস এতটাই বেড়ে গিয়েছিল, সম্প্রতি দীপাকে পিছন থেকে জোর করে জড়িয়ে ধরে সেলফি তুলে তাঁকেই হোয়াটসঅ্যাপ করেছিল সেই ছবি৷ ঘটনাচক্রে সেই ছবি দেখে ফেলেন দীপার স্বামী৷ স্বামীর জেরার মুখে সব কথা তাঁকে খুলে বলেন দীপা৷

Advertisement

স্ত্রীর কথা যাচাই করতে গত রবিবার বাড়ির সামনে লুকিয়ে ছিলেন দীপার স্বামী৷ নিজের চোখে তিনি দেখেন হনুমানথারিয়ার অশালীন কীর্তি৷ এরপরই বেঙ্গালুরুর কামাক্ষীপাল্য থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷ গ্রেফতার করা হয় অনুমানথারিয়াকে৷ ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৪১ ও ৫০৬ ধারায় মামলা চলছে তার বিরুদ্ধে৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.