সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের নিমেষে কলার প্যাকেট ‘চুরি’ বাঁদরের৷ লোকজনের ব্যাগ লুঠের দৃশ্যও দেখা যায়৷ কিন্তু তা বলে দোকানের মধ্যে ঢুকে দিব্যি ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়া!
কোনও সিনেমার দৃশ্যের গপ্পো নয়৷ এ একেবারে বাস্তব-কাহিনি৷ অন্ধ্রপ্রদেশের গুণ্টুরের একটি গয়নার দোকানে এমনই কাণ্ডকারখানা ঘটেছে৷ আর সেই বাঁদর ‘চোরের’ কীর্তিকলাপ ভিডিও সোশ্যাল মিডিয়ার রীতিমতো ‘ভাইরাল’ গিয়েছে৷ আর ‘চোর’ বাঁদরের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ৷
তা কী ঘটেছিল? ওই গয়নার দোকানের মালিক জানিয়েছেন, দোকানের লোকজনই বাঁদরকে লক্ষ্য করে পেয়ারা-ফল দিয়েছিল৷ তা নিতেই দোকানে ঢুকে পড়ে বাঁদর৷ প্রথমে দোকানের কর্মীদের আক্রমণ করে ‘চোর’৷ ভয়ে দোকানের কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ আর সেই সুযোগেই নিশ্চিন্তে সময় নিয়ে বেশ কয়েকটা টাকার বান্ডিল হাতিয়ে নিয়ে যায়৷ টাকা আদায়ে চোরের পিছু পিছু ধাওয়া করা হলেও চোরের কোনও হদিশ পাওয়া যায়নি৷ বাঁদরের এই কাজে একেবারেই হতবাক দোকানের কর্মীরা৷
ভিডিওটিতে দেখা গিয়েছে, বাঁদরটি দোকানের মধ্যে ঢুকে প্রথমেই এদিন-ওদিক তাকাতে থাকে৷ কোথায় কী রয়েছে, তা ভাল করে দেখতে শুরু করে৷ পরে ঠিক যেখানে দোকানের টাকা থাকে, সেই ড্রয়ারের কাছে যায়৷ সেটি খুলে দিব্যি ১০ হাজার টাকা নিয়ে একেবারে দে দৌড়! দোকানের মালিক জানিয়েছেন, টাকা নিয়ে পালাচ্ছে বুঝতে পেরে কর্মীরা ধরতে যান৷ ততক্ষণে সে এলাকা থেকে অনেক দূরে৷ এই ঘটনার পাশাপাশি, মুম্বইয়ে একটি মন্দির থেকে বাঁদর এক ব্যক্তির ম্যানিব্যাগ নিয়ে পালানোর ঘটনাও ঘটেছে৷ ওই ঘটনারও তদন্ত শুরু করেছে পুলিশ৷ এমনকী, বাঁদরদের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসনের তরফে পদক্ষেপও করা হবে বলে জানিয়েছেন এক পদস্থ আধিকারিক৷
সর্বশেষ খবর
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য
-
নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের আর্জি সাংসদের
-
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!
-
মেঘালয়ে নাকা তল্লাশিতে পুলিশের উপর হামলা! পালটা গুলিতে নিহত ৪ সশস্ত্র দুষ্কৃতী