সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিটেফোঁটার বৈকালিক বর্ষণ যতই মন ভোলাক, বর্ষার এবছর আসতে একটু দেরিই হবে৷ জানিয়ে দিল দিল্লির মৌসম ভবন৷ বাংলায় বর্ষার দেখা পেতে পেতে জুনের দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে যেতে পারে৷ কারণ কেরলেই মৌসুমি বায়ু ঢুকতেই প্রায় জুনের ৭ তারিখ হয়ে যাবে৷
তবে, এই দেরি অস্বাভাবিক কিছু নয় বলেই দাবি আবহাওয়াবিদদের৷ কারণ মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির প্রবেশের দিন পয়লা জুন স্থির হলেও প্রতিবারই একটু আধটু আগে পরে হয় সেই সময়৷ ২০১৫ সালে বর্ষা প্রবেশ করেছিল জুন মাসের ৪ তারিখ৷ এবারে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে দেশবাসীকে৷
অবশ্য এর মাঝে কালবৈশাখী ও বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে খনিকের বৃষ্টি মনে সাময়িক স্বস্তি আনবে৷ নিয়ন্ত্রণে রাখবে তাপমাত্রাকে৷ বৈকালিক এই বৃষ্টিতে রাতে তাপমাত্রা কম হলেও জুন পর্যন্ত দিনের বেলা রোদেই পুড়তে হবে বঙ্গবাসীকে৷ কারণ কেরল হয়ে পশ্চিমবঙ্গে বৃষ্টি ঢুকতে সময় আরও খানিকটা লাগবে৷
সর্বশেষ খবর
-
দুর্নীতি-সহ একগুচ্ছ অভিযোগ! ‘নতুন তৃণমূলের’ ডেপুটি লিডার সন্দীপনের বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা