সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সামনে এল মধ্যযুগীয় বর্বরতা। নীতি পুলিশের দাদাগিরির শিকার প্রেমিক-প্রেমিকা। বাইকে করে ঘুরে বেড়াচ্ছিলেন দু’জন। সেই অপরাধেই বসানো হয় সালিশি সভা। তারপরই লাঠি দিয়ে মারধর করা হয় প্রেমিক-প্রেমিকাকে। বর্বরোচিত ঘটনার সাক্ষী অসমের গুয়াহাটি। যুবক-যুবতীকে মারধরের ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল। দাদাগিরির অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
[বিনা পয়সায় পুলিশকে সবজি দিতে নারাজ, শ্রীঘরে কিশোর]
বর্তমান শতাব্দীতে আধুনিক প্রত্যেকেই। কিন্তু এই যুগেও প্রদীপের তলায় অন্ধকার। আবারও শিরোনামে মধ্যযুগীয় বর্বরতা। এবার ঘটনাস্থল অসমের গুয়াহাটি। অবিবাহিত দুই যুবক-যুবতী বাইকে করে যাচ্ছিলেন৷ প্রায় প্রতিদিন এভাবেই দিনেদুপুরে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় দুজনকে। এই ঘোরাফেরায় নজর পড়ে গ্রামের পুখুরপুর গ্রামের মাতব্বরদের৷ তাদের দাবি, দুজন প্রাপ্তবয়স্ক, অবিবাহিত যুবক-যুবতীর এভাবে গ্রামের মধ্যে দিয়ে বাইকে করে ঘোরাফেরা দৃষ্টিকটূ৷ মাতব্বরদের কাছে এই ছিল প্রেমিক যুগলের একমাত্র ‘অপরাধ’৷
মাতব্বরদের দাবি, উচিত শিক্ষা দিতে প্রয়োজন শাস্তির৷ কী শাস্তি হবে দুজনের? তা ঠিক করতে গ্রামে বসানো হয় সালিশি সভা৷ ওই সভায় যুবক-যুবতীকে ঘোরাফেরায় বাধা দেওয়া হয়৷ রীতিমতো লাঠি দিয়ে মারধর করা হয়৷ দ্বিতীয়বার এমন কাজ করলে আরও বড় শাস্তি পেতে হতে পারে বলে হুঁশিয়ারি দেয় মাতব্বররা৷ আক্রান্ত যুবকের দাদা বলেন, “সালিশি সভার নিদান অনুযায়ী মাতব্বররা দুজনকে বিয়ের পরামর্শ দেয়৷”
আপাতত সোশ্যাল সাইটে ভাইরাল ওই বর্বরোচিত মারধরের ঘটনা৷ তা দেখেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷ এমন মধ্যযুগীয় নিদানের বিরোধিতা করেছেন প্রত্যেকেই৷
#Assam: On 19 June a couple was beaten by a group of people in Goalpara’s Rangjuli in the name of moral policing. DGP Kuladhar Saikia says, ‘We didn’t receive a complaint but we took suo motu cognizance of the case & have arrested main accused, probe to nab others is underway.’ pic.twitter.com/S8s2Z3WDqt
— ANI (@ANI) June 22, 2018
[লঘুপাপে গুরুদণ্ড! আম চুরির অভিযোগে গুলি করে খুন নাবালককে]
যদিও অসম পুলিশের ডিজি বলেন, “এই ঘটনায় নির্যাতিতদের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি৷ তবে পুলিশের পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে৷ তদন্তও শুরু করা হয়েছে৷” ইতিমধ্যেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে৷ ধৃতদের বিরুদ্ধে ৩৪২, ৩২৫ ও ৩৫৪ বি ধারায় মামলা রুজু হয়েছে৷
সর্বশেষ খবর
-
‘আত্মসম্মানে লাগছে না?’ ট্রাম্পের সঙ্গে বৈঠকে ন্যাটো চিফকে কড়া প্রশ্ন ডেনমার্কের সাংবাদিকের!
-
‘৩৮ দফা দাবি, ৪৮ ঘণ্টার চূড়ান্ত সময়সীমা’, শাহবাজ সরকারের উপর চাপ বাড়াল অধিকৃত কাশ্মীর
-
ডবল ইঞ্জিনে উন্নয়নের দৌড়! শুভেন্দু সরকারের দু’মাসে বাংলায় কতটা কাটল শিল্পের খরা?
-
নজরে রাজ্যসভা, শাহী সাক্ষাতের পর নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠকে প্রসেনজিৎ
-
জাহ্নবীর মেহেন্দিতে উজ্জ্বল ‘শিখু’, প্রেমচর্চা উসকে সম্পর্কে সিলমোহর শ্রীদেবীকন্যার!