সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিকাকরণ, বিধি নিষেধ ও সচেতনতার সুফল মিলছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ। আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে সংক্রমণ। সেই সঙ্গে কমেছে মৃত্যুও। যা নিঃসন্দেহে সামান্য হলেও স্বস্তি দিয়েছে দেশবাসীকে।
রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৪৭৪ জন। গতকালের তুলনায় যা অনেকটাই কম। স্বস্তি দিয়ে কমল অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১২ লক্ষ ২৫ হাজার ০১১। নিম্নমুখী দৈনিক পজিটিভিটি রেটও। এই মুহূর্তে ভারতে ৭.৪২ শতাংশ করোনা পজিটিভ রেট। তবে চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টাতেই যেমন মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮৬৫ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১ হাজার ৯৭৯ জন।
[আরও পড়ুন: ‘জ্ঞান-বুদ্ধির মূর্ত প্রতীক’, দার্শনিক রামানুচার্যের ‘স্ট্যাচু অফ ইকুয়ালিটি’ উদ্বোধনে মন্তব্য মোদির]
India reports 1,07,474 fresh #COVID19 cases, 2,13,246 recoveries and 865 deaths in the last 24 hours.
Active cases: 12,25,011
Death toll: 5,01,979
Daily positivity rate:7.42%Total vaccination: 1,69,46,26,697 pic.twitter.com/jbbqjX9NQz
— ANI (@ANI) February 6, 2022
প্রতিদিনই বিভিন্ন রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। এই সংক্রমণ রীতিমতো উদ্বেগজনক। তৃতীয় ঢেউয়ের ভয়াবহতা কাটিয়ে উঠলেও এখনও যে এই ভাইরাসের দাপট কমেনি, তা বলাই বাহুল্য। তবে এরই মধ্যে আশার আলো দেখাচ্ছেন করোনাজয়ীরা। গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২ লক্ষ ১৩ হাজার ২৪৬ জন। সুস্থতার হার ৯৫.৯১ শতাংশ।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৬৯.৪৬ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১৪ লক্ষ ৪৮ হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
[আরও পড়ুন: ঝুলিতে রুদ্রাক্ষ থেকে রিভলবার, জানেন কত সম্পত্তির মালিক যোগী? হলফনামায় মিলল হদিশ]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক