সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ধর্ষণের ঘটনা রাজধানী দিল্লিতে৷ দুই সন্তানের মাকে তুলে নিয়ে গিয়ে রাজধানীর পান্ডবনগর এলাকার একটি ফ্ল্যাটে গণধর্ষণ করল একদল তরুণ৷ এরপর, পালাতে গিয়ে দিল্লির পথে নগ্ন হয়ে ছুটলেন আক্রান্ত মহিলা৷ সাহায্যে এগিয়ে এল না কেউ৷ এই ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
(অবলীলায় ৫০টিরও বেশি দেশের রাজধানী বলে দিচ্ছে ১৭ মাসের দুধের শিশু)
পুলিশ সূত্রে খবর, বিকাশ নামের এক অভিযুক্তের সঙ্গে পূর্বপরিচয় ছিল মহিলার৷ ওই অভিযুক্তই আক্রান্ত মহিলাকে রবিবার রাতে, পার্টির ছলে বন্ধুদের ফ্ল্যাটে নিয়ে যায়৷ সেখানে বিকাশ ও তার চার বন্ধু মিলে মহিলাকে মদ্যপানে বাধ্য করে ও ধর্ষণ করে৷ পালানোর চেষ্টা করলে বা পুলিশে খবর দিলে পরিণতি খারাপ হবে বলেও ভয় দেখানো হয় তাঁকে৷
(নির্বাচনে কারচুপি করে জিতেছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ চিদম্বরমের)
অবশেষে, আজ সকালে পালাতে সক্ষম হন আক্রান্ত মহিলা৷ নগ্ন হয়ে ছোটেন দিল্লির পথে৷ অবশেষে এক অটোচালকের সাহায্যে থানায় যান তিনি৷ পুলিশের দাবি, ঘটনায় জড়িত পাঁচ অভিযুক্তদের মধ্যে চারজন কল সেন্টারের কর্মী ও একজন ইঞ্জিনিয়ার৷
সইফুল্লাহর আদর্শে বইয়ে দাও রক্তগঙ্গা, আহ্বান আইএস-এর
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব