সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারদিনের ছোট্ট শিশুকন্যা৷ মা থেকেও অনাথের মতোই পড়ে রয়েছে হাসপাতালে৷ এমনকী স্তন্যপান করাতেও অস্বীকার করেছেন মা রজিথা৷ দাবি, পুত্রসন্তান হয়েছিল তাঁর৷ তাই এই কন্যাসন্তানকে স্তন্যপান করাবেন না তিনি৷
মঙ্গলবার হায়দরাবাদের সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন রজিথা৷ একই সঙ্গে ভর্তি ছিলেন সন্তানসম্ভবা রামা৷ মঙ্গলবার একঘণ্টার ব্যবধানে সন্তানের জন্ম দেন দু’জনেই৷ রজিথার অভিযোগ, প্রথমে তাঁকে বলা হয়েছিল পুত্রসন্তান হয়েছে তাঁর৷ পরে বলা হয় কন্যা হয়েছে৷
আগেও একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন রজিথা৷ চোদ্দো মাস পরই জন্ম হয় দ্বিতীয় সন্তানের৷ ২২ বছরের আদিবাসী মহিলার বিশ্বাস পুত্রসন্তানই হয়েছে তাঁর৷ তাই অন্যের কন্যাসন্তানকে স্তন্যপান করাবেন না তিনি৷
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অবশ্য ভুলের কথা স্বীকার করে নেওয়া হয়েছে৷ আপতত হাসপাতালের তরফ থেকেই দেখাশোনা করা হচ্ছে সদ্যোজাতদের৷ ডিএনএ টেস্ট করে তবে মামলার মীমাংসা করা হবে৷ তবে, সিন্ধু-সাক্ষী-দীপাদের দেশে কন্যা যদি রজিথারই হয়, আফসোস বোধহয় তাঁর থেকেই যাবে৷
সর্বশেষ খবর
-
পরিত্রাতা বিষ্ণু, ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল
-
মেয়ের নাবালিকা বান্ধবীকে যৌন হেনস্তা! গণপিটুনির পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা
-
দুশ্চিন্তা কিছুতেই কমছে না? ২০ মিনিট হাঁটার অভ্যাসেই মিলতে পারে সমাধান
-
এআই, সোশাল মিডিয়ায় জোর, জেন জি-র মন জিততে নয়া প্রচার কৌশল বঙ্গ বিজেপির
-
‘এই দিনটার স্বপ্ন দেখেছিলাম,’ পূজারা-দ্রাবিড়ের নজির ছুঁয়ে ২ বছরের পরিশ্রমের গল্প ফাঁস পাড়িক্কলের