সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনতা আজ আর তেমন গোপন কিছু নয়৷ পাল্টানো সময়ে সামাজিক সংস্কারের বেড়া টপকে মানুষ যেমন স্বাধীনভাবে যৌনতা নিয়ে আলোচনা করেন৷ তেমন কথা চলে যৌন স্বাধীনতা বা সেক্সুয়াল ফ্রিডম নিয়েও৷ কিন্তু বাস্তবের ছবিটি মাঝেমধ্যেই পাল্টে যায়৷ আর তাই এ কথা বলতে গিয়েই সোশ্যাল মিডিয়ায় বিপাকে পড়েছিলেন সমাজকর্মী কবিতা কৃষ্ণণ৷ তবে মেয়ের যৌন স্বাধীনতার ধারণাকে পূর্ণ সমর্থন জানালেন তাঁর মা৷
যে ফেসবুক স্বাধীন মতামত প্রকাশের মাধ্যম, সেখানেই যৌন স্বাধীনতার কথা বলতে গিয়ে বিপাকে পড়েছিলেন কবিতা৷ এমনকী তাঁর মাকে টেনে সমালোচনা করতেও ছাড়েননি কেউ কেউ৷ জনৈক মন্তব্যকারী সরাসরি প্রশ্ন তুলেছিলেন, কবিতার মা-ও কি স্বাধীনভাবে যৌনতা করেছেন? উত্তরে মায়ের হয়েই কথা বলেছিলেন কবিতা৷ জানিয়েছিলেন, এ নিয়ে তাঁর মায়ের কোনও সংস্কার থাকার কথা নয়৷
তবে উত্তর দিয়ে চমকে দিয়েছেন কবিতার মা লক্ষ্মী কৃষ্ণণ স্বয়ং৷ ওই মন্তব্যকারীকে উদ্দেশ্য করে তাঁর উত্তর, তিনি স্বাধীন যৌনতায় বিশ্বাস করেন৷ নিজের জীবনে যৌনতার ক্ষেত্রে তিনি সঙ্গী নির্বাচনের স্বাধীনতাকেই প্রাধান্য দিয়ে এসেছেন৷ পাশাপাশি তাঁর মন্তব্য, তিনি চান প্রতিটি নারীই যেন যৌন স্বাধীনতায় বিশ্বাস করেন৷ যৌনতার ক্ষেত্রে নিজস্ব মতামত যেন গুরুত্বপূর্ণ, তেমনই কোনও রকম জোরকে যেন কেউ প্রশ্রয় না দেন, সে কথাও জানিয়ে রাখলেন তিনি৷
সর্বশেষ খবর
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে
-
ভুল নিয়মে পরলেই ঘোর অমঙ্গল, শুক্রের কৃপা পেতে কীভাবে হিরে ধারণ করবেন?
-
হামের মারণ হানা বাংলাদেশে, গত চব্বিশ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৬০৫
-
পশুপাখির ঘর কেড়ে ১০ হাজার কক্ষের রিসর্ট! ট্রাম্পের জামাইয়ের বিরুদ্ধে জনগর্জন আলবেনিয়ায়