Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
Delhi Child Abuse

হোমওয়ার্ক না করার শাস্তি, হাত-পা বেঁধে শিশুকে রোদে ফেলে রাখলেন মা

ঘটনার তীব্র নিন্দা নেটিজেনদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২২, ২০:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২২, ২০:৫২

options
link
হোমওয়ার্ক না করার শাস্তি, হাত-পা বেঁধে শিশুকে রোদে ফেলে রাখলেন মা zoom
ছবি: প্রতীকী
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র পাঁচ বছরের একরত্তি মেয়ে। তার হাত পা বেঁধে ছাদে ফেলে রাখা হয়েছে। দুপুর দু’টোর প্রচণ্ড রোদে ছটফট করতে করতে চিৎকার করছে সে। কিন্তু হাত পা বাঁধা থাকার ফলে সরে যেতে পারছে না। এমন অমানবিক ঘটনা দেখা গেল দিল্লিতে (New Delhi)। গোটা ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে এই ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।

বুধবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ভিডিওটি। তার ফলেই দিল্লি পুলিশের নজরে আসে ঘটনাটি। প্রথমে কারওয়াল নামে একটি জায়গায় গিয়ে খোঁজখবর নেয় পুলিশ। কারণ ওই এলাকা থেকেই ভিডিওটি পোষ্ট করা হয়েছিল। কিন্তু সেখানে এই ধরণের কোনও ঘটনা ঘটেনি। তারপরে নানা জায়গা থেকে পুলিশ জানতে পারে , ঘটনাটি আসলে খজুরি খাস এলাকায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘আরও কমিশন চাই’, এবার দিল্লির রাজপথে আন্দোলনে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই]

জানা গিয়েছে, বাচ্চাটির মা-ই এইভাবে তাকে বেঁধে রেখেছিল। কী ছিল একরত্তির অপরাধ? হোমওয়ার্ক করেনি সে। তাই শাস্তি হিসাবে মাত্র ‘পাঁচ-সাত মিনিটের জন্য’ মেয়েকে বেঁধে রেখেছেন (Child Abuse) তিনি। পুলিশি জেরায় সেই কথাই জানিয়েছেন ওই মহিলা। ভিডিওটি তুলেছিলেন পাশের বাড়িতে থাকা এক মহিলা। ২৫ সেকেণ্ডের ওই ভিডিওটিতে শোনা যাচ্ছে, এক মহিলা কথা বলছেন। তিনি বলছেন, বাচ্চাটির মা তাকে এইভাবে রোদের মধ্যে ফেলে রেখে চলে গিয়েছে।

এই ভিডিওর প্রেক্ষিতে দিল্লি পুলিশ জানিয়েছে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের তরফে। তবে ভাইরাল ভিডিও নিয়ে নেটিজেনরা যথেষ্ট সরব হয়েছেন। একজন বলেছেন, এই ধরণের কাজ যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যখন জানা যায় যে মেয়েটির মা-ই এই কাজ করেছে, তখন নেটিজেনরা বলেছেন, একইভাবে শাস্তি দেওয়া উচিত ওই মা-কেও। মহিলার মানসিক চিকিৎসা প্রয়োজন, এমন কথাও বলেছেন অনেকেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ইসলাম বিদ্বেষী মন্তব্যের জেরে মধ্যপ্রাচ্যে প্রশ্নের মুখে ভারতীয়দের নিরাপত্তা, কী বলছে কেন্দ্র?]

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.