সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দেশে কন্যাসন্তান খুনের অভিযোগ ওঠে প্রায় রোজই৷ কিন্তু মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে সম্প্রতি যা ঘটল, তা একেবারেই বিপরীত৷ চেয়েছিলেন মেয়ে৷ কিন্তু জন্ম দিয়েছেন পুত্রসন্তানের৷ তার জেরে নিজের ১০ মাসের পুত্রসন্তানকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে৷ একটি জল ভরতি ড্রামের ভিতর থেকে শিশুর দেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনা প্রকাশ্যে আসতেই হতবাক সকলে৷ একজন মা কীভাবে তার সন্তানকে নিজের হাতে খুন করতে পারে, উঠছে সেই প্রশ্ন৷
[নিরাপত্তায় মোড়া অমরনাথ যাত্রা, তৈরি হচ্ছে সেনার মোটরসাইকেল স্কোয়াড]
মৃতের নাম প্রেম। ছেলে নিখোঁজ হয়ে গিয়েছে৷ সম্ভবত কেউ অপহরণ করেছে তাকে৷ বিদকিন থানার পুলিশের কাছে গিয়ে এমনই অভিযোগ করেছিলেন পৈঠানখেড়া গ্রামের বাসিন্দা ওই মহিলা৷ মিসিং ডায়েরি হওয়া মাত্রই দশ মাসের শিশুপুত্রের খোঁজ শুরু করে পুলিশ৷ শিশুর বাড়ির চৌহদ্দিতে তন্নতন্ন করে সন্ধান চালায় তারা৷ সঙ্গে তথ্যের খোঁজে চলে মাকে জেরা৷ ইতিমধ্যেই বাড়ির বারান্দায় রাখা জল ভরতি ড্রামে উঁকি মারতেই সামনে আসে নয়া তথ্য৷ ড্রামের জলে ভাসতে দেখা যায় দশমাসের শিশুর দেহ৷ ছোট্ট প্রেমের দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ৷
Aurangabad: A woman has been arrested on charges of killing her 10-month-old son. The infant’s body was found in a water-filled drum outside her house. Police says, ‘She killed her son because she wanted a girl child. She has been charged under section IPC 302’. #Maharashtra pic.twitter.com/uBD4juHj3d
— ANI (@ANI) June 26, 2018
কীভাবে মৃত্যু হল প্রেমের? নিছকই দুর্ঘটনা নাকি খুন? দেহ উদ্ধারের পরই সামনে আসে এই প্রশ্ন৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়৷ শিশুমৃত্যুর তদন্তে নেমে বেশ কয়েকজন আত্মীয়কে জেরা করে পুলিশ৷ কিন্তু তাতেও কিনারা হয়নি ঘটনার৷ অবশেষে শিশুর মাকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ দীর্ঘক্ষণের একটানা জেরায় ভেঙে পড়ে মৃত শিশুর মা৷ ছেলেকে নিজেই খুন করেছে বলে জেরায় জানায় সে৷ প্রেমের আগেও একটি পুত্রসন্তানের জন্ম দেয় ওই মহিলা৷ দ্বিতীয়বার কন্যাসন্তান হবে, এই আশা করেছিল সে৷ কিন্তু কন্যাসন্তানের পরিবর্তে এবার পুত্রসন্তান হয়৷ সেই হতাশা থেকেই ছেলেকে খুনের সিদ্ধান্ত নেয় সে৷ স্বীকারোক্তির পরই পুলিশ ওই মহিলাকে গ্রেপ্তার করেছে৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ধারায় মামলা রুজু হয়েছে৷
[২০১৯-এর আগেই অযোধ্যায় রামমন্দির নির্মাণ হবে, দাবি যোগী আদিত্যনাথের]
সর্বশেষ খবর
-
‘ভুল করেছি, প্রায়শ্চিত্ত করতে হবে’, তৃণমূল ত্যাগ করলেন তারাতলা বিপর্যয়ে ব্যথিত প্রাক্তন কাউন্সিলর
-
হরমুজে পণ্যবাহী জাহাজে বড়সড় হামলা! শান্তি আলোচনার মাঝেই সিঙ্গাপুরের নৌযান ধ্বংস ইরানের
-
বিপদ হতে পারে জেনেও খরচ বাঁচাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার! তারাতলা বিপর্যয়ে প্রকাশ্যে নয়া তথ্য
-
বিশ্বকাপে সূর্যোদয়! প্রথম এশীয় দেশ হিসাবে নকআউটে জাপান, নিশ্চিত আর কারা?
-
মূত্রনালিতে আটকে হেয়ার পিন! মুর্শিদাবাদ মেডিক্যালে নজিরবিহীন অস্ত্রোপচার বছর তেইশের যুবকের