সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী প্রসাধন মেখেছেন শরীরে। এই ‘অপরাধে’ তাঁকে গুলি করলেন স্বামী! মধ্যপ্রদেশে ঘটেছে এমন অবাঞ্ছিত এক ঘটনা। গুলিবিদ্ধ ওই মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যাচ্ছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, নীলম জাতভ নামে রাজ্যের গণেশপুরার বাসিন্দার সঙ্গে বিয়ে হয়েছিল মহেন্দ্র জাতভের। ৮ বছরের দাম্পত্য তাঁদের। মহেন্দ্রর নামে আগেও ফৌজদারি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। যার মধ্যে রয়েছে চুরির অভিযোগও। তিনি জেলে যাওয়ার পর নীলম নিজের মা-বাবার সঙ্গেই থাকতেন।
[আরও পড়ুন: দেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করেছে কংগ্রেস! ‘রোজগার মেলা’ থেকে তোপ মোদির]
বছর চারেক জেল খেটে মহেন্দ্র বাইরে আসেন এক বছর আগে। এরপর থেকে শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে থাকতেন তিনি। শনিবার নীলম বাড়ি থেকে বেরচ্ছিলেন। সেই সময় তাঁকে সুগন্ধী মাখতে দেখে মহেন্দ্র জানতে চান, এত সেজেগুজে তিনি কোথায় যাচ্ছেন। শুরু হয় বচসা। ক্রমে পরিস্থিতি তুমুল উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত তাঁর স্ত্রীর বুকে গুলি করে পালিয়ে যান। তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: সিগন্যাল-সহ রক্ষণাবেক্ষণের একাধিক কাজ, সপ্তাহান্তে হাওড়ার বিভিন্ন শাখায় বাতিল বহু ট্রেন]
সর্বশেষ খবর
-
পুজোর আগে ২ শনি-রবিতে চলবে অতিরিক্ত মেট্রো, কবে কোন রুটে? কী জানাল কর্তৃপক্ষ?
-
‘তোমাকেই বিয়ে করব’, সিঁথি রাঙানোর প্রতিশ্রুতিতে বিধবার সঙ্গে সহবাস, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘অষ্টমীতে মায়ের দেওয়া শাড়ি পরে অঞ্জলি’, পুজোয় মুম্বই না কলকাতায় থাকবেন? জানালেন রুক্মিণী
-
শুক্রে ব্রাজিল-উরুগুয়ে দলের সঙ্গে সান্ধ্যভোজনে মুখ্যমন্ত্রী! যুবভারতীতে থাকবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও
-
‘কপিলের বিশ্বজয়ের মতো বিপ্লব আনব’, ব্রাজিলের বিরুদ্ধে অঘটনের স্বপ্নে বুঁদ ভারতীয় ফুটবল দল