Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬

স্কুল পালিয়ে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার কিশোরী

লাগাতার ৪ দিন ধরে ধর্ষণ, তারপর খোঁজ মেলে কিশোরীর ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০১৮, ১৯:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০১৮, ১৯:২৫

options
link
স্কুল পালিয়ে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার কিশোরী zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের মধ্যপ্রদেশ। স্কুল পালিয়ে বাড়ি আসতে গিয়ে গণধর্ষণের শিকার ছাত্রী। চার দিন ধরে নিখোঁজ ছিল নির্যাতিতা। পরিবারের তরফ থেকে থানায় নিখোঁজের অভিযোগও দায়ের হয়। তদন্তে নেমে রাস্তা থেকে নির্যাতিতাকে উদ্ধার করেছে পুলিশ। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। নক্ক্যারজনক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দিওয়াস জেলায়।

 

Advertisement

[কাশ্মীরে অপহৃত পুলিশকর্মী, সেনার গুলিতে নিকেশ এক জেহাদি]

পুলিশ জানিয়েছে, গত সোমবার অন্যান্য দিনের মতোই স্কুলে গিয়েছিল ওই কিশোরী। সকাল আটটা নাগাদ সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে সন্ধ্যা হয়ে গেলেও মেয়ে বাড়িতে না ফেরায় চিন্তিত হয়ে পড়েন অভিভাবকরা। বন্ধুবান্ধব আত্মীয় ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করেও কিশোরীর কোনও সন্ধান মেলেনি। সেদিন রাতেই স্থানীয় থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন চিন্তিত অভিভাবকরা।

[কাশ্মীরের কুলগামে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ ৩ জঙ্গি]

নির্যাতিতা কিশোরী পুলিশকে জানিয়েছে, সোমবার স্কুলে ক্লাস করতে ভাল লাগছিল না। তাই স্কুল থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। যেমন ভাবা তেমন কাজ। তবে বিপদ যে তার জন্য অপেক্ষা করছে বুঝেই উঠতে পারেনি ওই কিশোরী। স্কুল থেকে বাড়ি অনেকটাই দূরে। সাধারণত বাসে করেই তাকে যাতায়াত করতে হয়। সেদিন স্কুল থেকে বেরনোর পর বেশ খানিকটা সময় ঘোরাঘুরি করে বাড়ি ফেরার বাসে ওঠে। ততক্ষণে সন্ধে নেমেছে। অভিযোগ, কিশোরীকে একা পেয়ে বাসের চালকই তাকে ধর্ষণ করে। নারকীয় অত্যাচার চালানোর পর নির্যাতিতাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর অসলংগ্ন কিশোরীকে রাস্তায় দেখতে পেয়ে পিছু নেয় দুই বাইক আরোহী। নির্যাতিতা কিশোরী ততক্ষণে প্রায় অচেতন। সুযোগ বুঝে বাইকে চাপিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার টোপ দেয় তারা। কিশোরী রাজি হতেই গ্রামের ভিতরে নিয়ে গিয়ে নির্যাতিতাকে লাগাতার ধর্ষণ করে। এরমধ্যে তিনদিন কেটে গিয়েছে। বাড়িতে পৌঁছাতে পারেনি কিশোরী। অসংলগ্ন ভাব কাটিয়ে নির্যাতিতা বাড়ি ফেরার চেষ্টা করলে প্রতিবেশী যুবকের নজরে পড়ে যায়। কিশোরী যে নিখোঁজ সে খবর জানত প্রতিবেশী বাইক আরোহী। সে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাইকে তোলে। ওই বাইক আরোহীর লালসার শিকার হয় নির্যাতিতা। চারদিনের দিন সকালে বাড়ির অদূরেই প্রায় অচেতন অবস্থায় কিশোরীকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, গণধর্ষণের শিকার হয়েছে কিশোরী। আগেই নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছিল। ফের কিশোরীর বয়ানের ভিত্তিতে পকসো আইনের আওতায় ধর্ষণের অভিযোগ দায়ের হয়। চার অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.