সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দারিদ্র সীমার নিচে বসবাস করলেও এবার এককথায় মিলবে না রেশন৷ মাসিক রেশন পেতে হলে আরও একটি শর্তপূরণ করতে হবে৷ কী সেই শর্ত? মধ্যপ্রদেশ সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, এবার থেকে রেশনের জন্য বাড়িতে শৌচালয় থাকতেই হবে৷
(পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ধোনি ও সিন্ধু)
শেওপুর জেলায় একটি গ্রামের বাসিন্দাদের জানিয়ে দেওয়া হয়েছে, রেশনের লাইনে এবার বিপিএল কার্ডের পাশাপাশি বাড়িতে শৌচালয় থাকার প্রমাণপত্রও দেখাতে হবে৷ জেলাশাসক জানিয়েছেন, স্বচ্ছভারত অভিিযানের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ৷ শেওপুর পঞ্চায়েতের আলাপুরা গ্রামে ইতিমধ্যেই এই পরিকল্পনা ফলপ্রসূ হয়েছে৷ রেশনের জন্য এখন গ্রামের প্রায় প্রতিটি পরিবারেই শৌচালয় তৈরি হয়েছে৷ তবে বেশ কয়েকটি পরিবার সরকারি আধিকারিকদের আবেদন এড়িয়ে গিয়েছে৷ জেলাশাসক আরও জানান, সাধারণতন্ত্র দিবসের মধ্যে শেওপুর জেলার ২২৫টি গ্রাম পঞ্চায়েতের মোট ৫৮৭টি গ্রামের প্রতিটি বাড়ি যাতে স্বেচ্ছায় শৌচালয় গড়ে তোলে, তারই চেষ্টা করা হচ্ছে৷
(ফেসবুকে LIVE গণধর্ষণ, প্রতিবাদে উত্তাল নেটদুনিয়া)
যদিও সরকারের এমন পদক্ষেপের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রামনিবাস রাউত৷ তাঁর দাবি, গ্রামে পর্যাপ্ত পরিমাণে জল নেই৷ ফলে শৌচালয় তৈরি করতে বলার সিদ্ধান্ত ভুল৷ শৌচালয় বানানোর আগে সাধারণ মানুষকে জল সংরক্ষণের আবেদন জানানো উচিত ছিল সরকারের বলে মন্তব্য রাউতের৷
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর