Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬

‘হুমায়ুন মৃত্যুশয্যায় বাবরকে বলেছিলেন, গরুকে সম্মান করো’, বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক

বিজেপির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগে সরব কংগ্রেস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০১৮, ১৬:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০১৮, ১৬:০৭

options
link
‘হুমায়ুন মৃত্যুশয্যায় বাবরকে বলেছিলেন, গরুকে সম্মান করো’, বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস বিকৃতির অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। মুঘল সম্রাট হুমায়ুন তাঁর মৃত্যুশয্যায় বাবরকে বলেছিলেন হিন্দুস্তান শাসন করতে হলে গরু, মহিলা ও ব্রাহ্মণদের সম্মান করতে হবে। আলোয়ারের ঘটনা প্রসঙ্গে বিবৃতি দিতে গিয়ে সাংবাদিকদের একথাই বললেন রাজস্থানের বিজেপির প্রধান মদনলাল সাইনি। ইতিহাসের ভুল ব্যাখ্যা করেছেন বিজেপি নেতা, সাইনির বিবৃতির পরেপরেই তানিয়ে সরব হয়েছেন সেখানকার কংগ্রেস নেতৃত্ব। প্রসঙ্গত, বাবর হুমায়ুনের বাবা। ১৫৩১ সালে বাবরের মৃত্যু হয়। তার ২৫ বছর পরে অর্থাৎ ১৫৫৬ সালে মৃত্যু হয় ছেলে হুমায়ুনের।

[বিমানের শৌচাগারে উদ্ধার সদ্যোজাতর দেহ, চাঞ্চল্য দিল্লি বিমানবন্দরে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার এক জনসভায় বক্তব্য রাখেন মদনলাল সাইনি। সেখানেই আলোয়ার প্রসঙ্গে ওঠে। সাংবাদিকরা এনিয়ে বিজেপি নেতাকে প্রশ্ন করতেই তিনি বলেন,  ‘যে দেশে বাস করো, সে দেশের ধর্মীয় নীতিকে সবারই সম্মান করা উচিত। এমনকী, মুঘল সম্রাটরাও এই সম্মান দেখিয়ে এসেছেন। তাই তো মৃত্যুশয্যায় হুমায়ুন বাবরকে বলেছিলেন, হিন্দুস্থান শাসন করতে হলে গরু, মহিলা ও ব্রাহ্মণকে সম্মান করতে হবে। এদের অপমান ভারতীয়রা মেনে নেন না। এই প্রসঙ্গে আমি প্রবল পরাক্রমশালী মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কথাও বলব। তাঁর শাসনকালেও ভারতে গোহত্যা নিষিদ্ধ ছিল। মুসলিম বাদশাহরা কখনওই গোহত্যার অনুমতি দেননি। কিন্তু তাঁদের অনুগামীরা আজ কী করছেন? আর এদিকে আলোয়ার প্রসঙ্গ নিয়ে এত সমালোচনা হচ্ছে। কিন্তু যাকে নিয়ে আলোচনা হা-হুতাশ, সেই আকবর আসলে একজন গরু পাচারকারী ছিলেন। তাঁর বিরুদ্ধে আদালতে মামলাও চলছে। তবুও বলব আইন নিজেদের হাতে তুলে নেওয়া উচিত হয়নি। আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি। আইনের শাসনকে আমাদের সম্মান জানানো উচিত। তাই আকবরের মৃত্যু দুর্ভাগ্যজনক।’

এদিকে আলোয়ার নিয়ে সাফাই দিতে গিয়ে বিজেপি নেতা ইতিহাসকেই বিকৃত করেছেন। বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজস্থান কংগ্রেস। বিজেপি নেতার বিরুদ্ধে কটাক্ষ হেনে রাজস্থানের কংগ্রেস প্রধান অর্চনা শর্মা বলেছেন, সাইনির সমালোচনা করে ওই কংগ্রেস নেত্রী বলেন, আলোয়ারের বর্তমান পরিস্থিতি থেকে দেশবাসীর দৃষ্টি সরিয়ে দিতেই ইচ্ছে করে ইতিহাসের ভুল ব্যাখ্যা করেছেন মদনলাল সাইনি। তবে এতে অবাক হওয়ার কিছু নেই। দেশের প্রধানমন্ত্রীও সুযোগ পেলে ইতিহাসের ভুল ব্যাখ্যা করেন। জ্বলন্ত সমস্যা থেকে দেশবাসীর নজরকে ঘুরিয়ে দিতে সুকৌশলে এই কাজ করছে বিজেপি। কোনও সময়ই বিজেপি নেতারা ইতিহাস জেনে ব্যাখ্যা করেন না। এক্ষেত্রে সাইনিও প্রধানমন্ত্রীর পথ অনুসরণ করেছেন।

[রাজধানীতে অনাহারে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, প্রশ্নের মুখে কেজরিওয়াল সরকার]

উল্লেখ্য, রাজস্থান রাজ্যসভার সাংসদ সাইনি গত মাসেই বিজেপির সভাপদি পদে বসেছেন। প্রায় দু’মাস পরে গত এপ্রিলে দলীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেন অশোক পরনামী। তারপরেই দলের সভাপতি পদে নিযুক্ত হন মদনলাল সাইনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.