সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের ফ্ল্যাটে এয়ার ইন্ডিয়ার তরুণী পাইলটের রহস্যমৃত্যু। পুলিশের ধারণা, আত্মহত্যা করেছেন বছর পঁচিশের ওই তরুণী। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তরুণীর সঙ্গে সম্পর্কে থাকা এক যুবককে। তাঁর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা তরুণীর নাম সৃষ্টি তুলি। বুধবার অন্ধেরির একটি ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। সৃষ্টির প্রেমিক ২৭ বছরের আদিত্য পণ্ডিত। মৃতার কাকার অভিযোগ, আদিত্য মাঝেমাঝেই সৃষ্টির সঙ্গে খারাপ ব্যবহার করতেন। এর জেরে তাঁদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। কার্যত ভাইঝির মৃত্যুর জন্য আদিত্যকেই দায়ী করেছেন শোকগ্রস্ত কাকা।
এদিন সকালে অন্ধেরির ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার করে মুম্বই পুলিশ। প্রাথমিক ভাবে তরুণী আত্মহত্যা করেছেন বলেই মনে করা হচ্ছে। যদিও মৃত্যুর কারণ নিশ্চিত করতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অন্যদিকে তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে প্রেমিক আদিত্যকে। ২৯ নভেম্বর পর্যন্ত যুবককে পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।
সর্বশেষ খবর
-
জোর করে রুশ সেনায় ভর্তির চেষ্টা! মস্কোয় আটক ভারতীয় ইঞ্জিনিয়ার, কেন্দ্রের দ্বারস্থ পরিবার
-
৭ অক্টোবরের চেয়েও বড় হামলার ছক! ইজরায়েলের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে ইরান, প্রকাশ্যে রিপোর্ট
-
শ্রদ্ধা কাণ্ডের ছায়া গুয়াহাটিতে, স্ত্রীকে খুনে করে মাথা ফ্রিজে ঢোকাল স্বামী!
-
অতীতে বিঘ্নিত হয়েছে ডার্বি, দেবীপক্ষে যুবভারতীতে সম্ভব ইস্টবেঙ্গল ম্যাচ? মুখ খুললেন ক্রীড়ামন্ত্রী
-
সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত! ছাপার ভুল মেনে শমীক বললেন, ‘রাজনীতির বিষয় নয়’