Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
UP Engineer Detained In Moscow

জোর করে রুশ সেনায় ভর্তির চেষ্টা! মস্কোয় আটক ভারতীয় ইঞ্জিনিয়ার, কেন্দ্রের দ্বারস্থ পরিবার

জানা গিয়েছে, যুবকের নাম চন্দন গুপ্তা। স্ত্রী স্নেহা গুপ্তা এবং ১০ বছরের পুত্রসন্তানকে নিয়ে তিনি বেশ কিছুদিন ধরেই মস্কোতে বাস করছিলেন। রবিবার দুপুরে চন্দনকে আটক করে পুলিশ। এরপরই সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তা দেন স্নেহা। সেখানে তিনি দাবি করেন, চন্দন নয়ডার একটি সংস্থায় ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ২০:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ২০:০৩

options
link
জোর করে রুশ সেনায় ভর্তির চেষ্টা! মস্কোয় আটক ভারতীয় ইঞ্জিনিয়ার, কেন্দ্রের দ্বারস্থ পরিবার zoom
মস্কোয় আটক এক ভারতীয় ইঞ্জিনিয়ার। ছবি: সংগৃহীত।
Advertisement

মস্কোয় আটক এক ভারতীয় ইঞ্জিনিয়ার (UP Engineer Detained In Moscow)। জানা গিয়েছে, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁর স্ত্রীয়ের দাবি, যুবককে জোর করে রুশ সেনাতে ভর্তি করানোর চেষ্টা চলছিল। তবে কী কারণে তাঁকে আটক করা হল, তা এখনও স্পষ্ট নয়। যুবককে দেশে ফেরাতে ইতিমধ্যেই কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকারের দ্বারস্থ হয়েছে পরিবার।

জানা গিয়েছে, যুবকের নাম চন্দন গুপ্তা। স্ত্রী স্নেহা গুপ্তা এবং ১০ বছরের পুত্রসন্তানকে নিয়ে তিনি বেশ কিছুদিন ধরেই মস্কোতে বাস করছিলেন। রবিবার দুপুরে চন্দনকে আটক করে পুলিশ। এরপরই সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তা দেন স্নেহা। সেখানে তিনি দাবি করেন, চন্দন নয়ডার একটি সংস্থায় ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত। সংস্থা থেকেই তাঁকে রাশিয়ায় পাঠানো হয়। এরপরই বৈধ ‘ওয়ার্ক ভিসা’ নিয়ে সপরিবারের তিনি মস্কোতে আসেন। স্নেহার আরও দাবি, তাঁর স্বামী কোনও অন্যায় করেননি। তা সত্ত্বেও তাঁকে আটক করে জেলবন্দি করা হয়েছে। শুধু তাই নয়, চন্দনকে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ স্নেহার। এখানেই শেষ নয়। চন্দনকে হেনস্তা করা হয়েছে বলেও দাবি করেছেন তাঁর স্ত্রী। কিন্তু কী কারণে তাঁকে আটক করা হয়েছে, তা স্পষ্ট নয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চন্দনকে দেশে ফেরাতে ইতিমধ্য়েই কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকারের দ্বারস্থ হয়েছে তাঁর পরিবার। ভিডিও বার্তায় কান্নায় ভেঙে পড়েন স্নেহা। তিনি বলেন, “সন্তানকে নিয়ে আমি এখানে আটকে পড়েছি। আমি রুশ ভাষা বুঝি না। চন্দনের কী ঘটছে, কেন তাঁকে আটক করা হয়েছে, তা জানা যাচ্ছে না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.