সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ছেলে আমেরিকায় থাকে, আরেক ছেলের ঠিকানা বেঙ্গালুরুতে৷ তাই ৮৩ বছর বয়সে সেন্ট্রাল মুম্বইয়ের বাড়িতে একাই থাকেন ললিতা সুব্রহ্মণম৷ তাঁর এর একাকীত্বের খবর আরও একদল মানুষ রাখেন৷ তাঁরাই দেখাশোনা করেন তাঁর শরীর-স্বাস্থ্য, প্রয়োজন-অপ্রয়োজনের৷ এঁরা হলেন মুম্বই পুলিশের কর্মী৷

গত ২৫ বছর ধরে ললিতা দেবীর নাম রয়েছে মুম্বই পুলিশের সিনিয়র সিটিজেনের তালিকায়৷ যাঁদের যত্ন ও সুরক্ষা প্রয়োজন৷ সেই সূত্রেই মুম্বই মাতুঙ্গা পুলিশ স্টেশনের সঙ্গে অশীতিপর বৃদ্ধার যোগাযোগ৷ ললিতাদেবীর যাবতীয় খুঁটিনাটি জানেন পুলিশকর্মীরা৷ আর সেই সুযোগই সম্প্রতি নিলেন তাঁরা৷ সাতসকালে ফুল ফোর্স পৌঁছে গেলেন বৃদ্ধার ওয়াডালার বাড়িতে৷ বন্দুক নয়, ফুলের তোড়া ও কেক নিয়ে৷ সাড়ম্বরে পালন করা হল ৮৩ বছরের বৃদ্ধার জন্মদিন৷ জন্মদিনে ছেলেরা কেউ আসতে পারেনি কাজের জন্য৷ তবে যাবতীয় কাজ ফেলে তাঁর এই পুলিশ ছেলেরা আসায় বেজায় খুশি ছিলেন ললিতাদেবী৷
গত বছরও এভাবেই বৃদ্ধার জন্মদিন পালন করেছিল মুম্বই পুলিশ৷ হাজির ছিলেন ডেপুটি কমিশনার অশোক দুধে৷ যে সমস্ত সিনিয়র সিটিজন একা থাকেন, তাঁদের জন্য চালু রয়েছে মুম্বই পুলিশের হেল্প লাইন নম্বর ১০৯০৷

সর্বশেষ খবর
-
‘ক্ষমার অযোগ্য কথা বলেছেন’, নেতাজি ইস্যুতে অনন্তকে আইন মনে করিয়ে কড়া বার্তা শুভেন্দুর
-
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ বাঁহাতি স্পিনার নিয়ে নামছে ভারত! নয়া টিম কম্বিনেশন গম্ভীরদের
-
‘আমিও ছাত্র আন্দোলন করেছি’, বার কাউন্সিলের ‘হস্তক্ষেপে’ উষ্মা প্রকাশ প্রধান বিচারপতির
-
দেশপ্রিয় পার্কে মণ্ডপ ‘ভাঙচুর’, প্রশ্নের মুখে পুজোর ভবিষ্যৎ! কী জানালেন রাসবিহারীর বিধায়ক?
-
‘সন্তান প্রসব করেই চলেছ’, দিদিকে নিয়ে ‘সাইয়ারা’ আহানের রসিকতা, হাসির রোল নেটভুবনে