সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : মুম্বইয়ের ভয়ান্দরে একটি ফ্ল্যাট থেকে মা ও মেয়ের পচাগলা দেহ উদ্ধার হল। ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরাই খবর দেন পুলিশে। নভগড় থানার পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে। মৃতদের নাম দীপিকা কার্তিক সাংভি (২৯) ও হেতাল। প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে, গত ৪-৫ দিন ধরে মা, মেয়েকে দেখতে পাননি তাঁরা। দীপিকার দেহটি বসার ঘরে মেঝেতে পড়ে ছিল। তাঁর মাথায় আঘাতের চিহ্ন মিলেছে। হেতালের দেহটি একটি মাদুরে মোড়ানো অবস্থায় বিছানায় রাখা ছিল।
‘হিন্দু সন্ত্রাস’ আর ‘মিথ’ নয়, বনশালি নিগ্রহে বিস্ফোরক অনুরাগ
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ডিভোর্সি দীপিকা মেয়েকে নিয়ে একাই থাকতেন ভয়ান্দরের গোল্ড নেস্টে। একটি কলসেন্টারে চাকরি করতেন তিনি। নভগড় থানার এক পুলিশ আধিকারিক জানান, দেহ দুটি যখন উদ্ধার করা হয় কোনও ঘরে অস্বাভাবিক কিছু দেখা যায়নি। সুতরাং চুরি বা ডাকাতি করতে এসে কেউ এমন ঘটনা ঘটিয়েছে, সেই সম্ভাবনা কম। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কেন এই ঘটনা ঘটল তা এখনই স্পষ্ট করে বলতে পারছে না পুলিশ। বাইরে থেকে কেউ এসে এই খুন করেছে। নাকি মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন দীপিকা তা নিয়ে ধন্দে পুলিশ। ডিসিপি মহেশ পাটিল মুম্বইযের এক সংবাদমাধ্যমকে জানান, সিসিটিভির ফুটেজ দেখে তারা ঘটনার তদন্ত চালাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে এই ঘটনা অনেকটা স্পষ্ট হবে।
মাটিতে আটা ফেলে দেওয়ায় মেয়ের গায়ে আগুন লাগিয়ে দিল মা
সর্বশেষ খবর
-
‘গিলগিট-বালটিস্তান ভারতের অংশ’, অধিকৃত কাশ্মীরে নির্বাচনের মাঝেই পাকিস্তানকে কড়া বার্তা নয়াদিল্লির
-
প্রথম দিনই জোড়া সেঞ্চুরি, ‘দুর্বল’ আফগানদের বিরুদ্ধে চালকের আসনে ভারত
-
কুনোর জঙ্গলে কানখাড়া ‘ভূত’, বহুকাল পর দেখা মিলল বিরল প্রাণীর
-
মেট্রোয় যাত্রীদের সঙ্গে সওয়ারি রেলমন্ত্রী অশ্বিনী, আরও ৬০টি নতুন আধুনিক রেক কলকাতায়
-
ইংল্যান্ডকে বিশ্বজয়ী করেছিল ‘ভূতের গোল’! ব্রিটিশদের একমাত্র বিশ্বকাপ জয় ঘিরে আজও বিতর্ক