সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরিতে জঙ্গি হামলার ঘটনার রেষ কাটতে না কাটতেই ফের সন্ত্রাসের আতঙ্ক ছড়াল মুম্বইয়ে৷ বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ মুম্বইয়ের রায়গড়ের নৌসেনা ছাউনির কাছে সশস্ত্র অবস্থায় ৫-৬ জন ব্যক্তিকে কালো পোশাকে ঘুরে বেড়াতে দেখে দুই স্কুল ছাত্র৷ সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে স্কুলের প্রিন্সিপালকে ফোনে খবর দেয় তারা৷ স্কুলের তরফে পুলিশকে খবর দেওয়া হয়৷ তারপর থেকেই শহর জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে৷
রায়গড়ের উড়ানের যে এলাকায় সন্দেহভাজনদের দেখা গিয়েছে, সেখানে মানুষের যাতায়াত বেশ কম৷ সেই কারণেই প্রশ্ন উঠছে, তবে সশস্ত্র ব্যক্তিরা সেখানে কী করছিল? ঘটনাস্থলে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ ও মহারাষ্ট্র এটিএস৷ আকাশপথেও খোঁজ চলছে ওই সন্দেহভাজনদের৷ কিন্তু এখনও পর্যন্ত কারও খোঁজ মেলেনি৷ প্রতিবারই গণেশ চতুর্থীর সময় নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয় মুম্বইকে৷ গণেশ পুজোর পরই এমন ঘটনায় ফের আঁটসাট করা হল নিরাপত্তা৷ আরব সাগর উপকূলে জলপথেও জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা৷ বাণিজ্যনগরীতে সমস্ত গাড়িতেও চলছে তল্লাশি৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের