সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ভাল যাচ্ছে না রাহুল গান্ধীর। অপরাধমূলক মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়া, সাংসদ পদ হারানো, ধর্ষিতার পরিচয় প্রকাশ্যে আনার অভিযোগের পর এবার সাংবাদিককে অপমান করার অভিযোগ উঠল কংগ্রেস নেতার বিরুদ্ধে। সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে রাহুলের বিরুদ্ধে সরব হল মুম্বই প্রেস ক্লাব।
ঠিক কী অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে? শনিবার কংগ্রেস দপ্তরে সাংবাদিক বৈঠক চলাকালীন রাহুল সরাসরি এক সাংবাদিককে বিজেপি কর্মী বলে কটাক্ষ করেছিলেন। আসলে ওই সাংবাদিক কংগ্রেস নেতাকে বিজেপি সম্পর্কিত একটি প্রশ্ন করতে যাচ্ছিলেন, তখনই রাহুল গান্ধী তাঁকে থামিয়ে দেন। বলে দেন, আপনি নিজেকে সাংবাদিক বলে দাবি করছেন কেন? নিজেকে তো বিজেপি নেতা বলতে পারেন। বিজেপির ব্যাজ লাগিয়ে আসতে পারেন তো!”
[আরও পড়ুন: বিজেপির ফিল্ম ফেস্টিভ্যালেও বাদ মিঠুন! ভয়ানক ক্ষুব্ধ তারকা ঘনিষ্ঠরা]
এখানেই শেষ নয়, রাহুলের কাছে বকুনি খাওয়ার পর ওই সাংবাদিক যখন চুপচাপ বসে যান, তখন আবার রাহুল কটাক্ষের সুরে বলেন,”কী হল, হাওয়া বেরিয়ে গেল! (হাওয়া নিকল গয়ি)” কংগ্রেস নেতার এই মন্তব্যকে অপমানজনক বলে মনে করছে মুম্বই প্রেস ক্লাব। তাছাড়া এই প্রথম নয়, রাহুল গান্ধী নিয়মিত সংবাদমাধ্যমকে আক্রমণ করে আসছেন বলে দাবি মুম্বই প্রেস ক্লাবের। তাদের বক্তব্য, রাজনৈতিক নেতাদের সংবাদমাধ্যমের নিরপেক্ষতাকে সম্মান জানানো উচিত।
[আরও পড়ুন: বিজেপির ফিল্ম ফেস্টিভ্যালেও বাদ মিঠুন! ভয়ানক ক্ষুব্ধ তারকা ঘনিষ্ঠরা]
মুম্বই প্রেস ক্লাবের সাফ দাবি, রাহুলকে ক্ষমা চাইতে হবে। এক বিবৃতিতে তারা বলছে, সাংবাদিকদের কাজই হল প্রশ্ন করা। সব রাজনৈতিক দলের নেতারাই সাংবাদিকদের অপমানজনক কথাবার্তা বলেন। আমাদের আবেদন সব রাজনৈতিক নেতাদেরই উচিত সংবাদমাধ্যমের সম্মান বজায় রাখা।
সর্বশেষ খবর
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?
-
মহিলাকে ফোনে ‘কুপ্রস্তাব’-হুমকির অভিযোগ, রহড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা
-
মালদহে গঙ্গা-ফুলাহার মিলেমিশে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ভূতনিতে ভেসে গেল কিশোর!