সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজির গড়ে এবার ২৪ সপ্তাহের অন্তঃস্বত্তা ধর্ষিতাকে গর্ভপাতের অনুমতি দিল দেশের সর্বোচ্চ আদালত৷ গর্ভস্থ ভ্রূণে অস্বাভাবিকতা দেখা দেওয়ায় ধর্ষিতার আবেদনের ভিত্তিতে এই রায় দিল সুপ্রিম কোর্ট৷
দেশের বর্তমান আইন অনুযায়ী হবু মায়ের শরীরের ক্ষেত্রে বিপজ্জনক হলে গর্ভপাতের বিশেষ অনুমতি দেওয়া হয়৷ তবে ভ্রুণের বয়স ২০ সপ্তাহ হলে আর গর্ভপাতের অনুমোদন ছিল না৷ মুম্বইয়ের এই ধর্ষিতার ক্ষেত্রেও তাই গর্ভপাত করাতে রাজি হননি চিকিৎসকরা৷ ফলত চলতি নিয়মের বিরুদ্ধে আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি৷ সেই আবেদনের ভিত্তিতেই চিকিৎসকদের একটি বোর্ড গঠন করে মহিলার শারীরিক অবস্থা ও তাঁর গর্ভস্থ ভ্রূণের স্বাভাবিকতা পরীক্ষা করার নির্দেশ দেয় আদালত৷রিপোর্টে জানা যায়, ২৪ সপ্তাহের ভ্রুণে যথেষ্ট অস্বাভাবিকতা আছে৷আর এরপরই সুপ্রিম কোর্ট মহিলাকে গর্ভপাতের অনুমতি দেয়৷
তবে এই অনুমতি ব্যক্তিস্তরেই সীমাবদ্ধ৷ সকল ধর্ষিতার ক্ষেত্রে এ নিয়ম লাগু এখনই হচ্ছে না৷ ওই মহিলা অবশ্য শুধু নিজের গর্ভপাতের আবেদনই জানাননি, সামগ্রিকভাবে ধর্ষিতাদের গর্ভপাত সংক্রান্ত আইনেরও পরিবর্তন চেয়েছিলেন৷ আদালত জানিয়েছে, সার্বিক ক্ষেত্রে আইনের পরিবর্তন করা হবে কি না, তা পরে বিচার করে জানানো হবে৷
সর্বশেষ খবর
-
ধর্ষণের পর গলায় লেগিংস পেঁচিয়ে খুন! দিনহাটার পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, ক্ষোভ গ্রামবাসীদের
-
‘সিস্টেম সঙ্গে নেই, এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদি’, বিস্ফোরক দাবি রাহুলের
-
আগামী সপ্তাহেই ‘অপারেশন লোটাস’! ভাঙার অপেক্ষায় তৃণমূলের সংসদীয় দলও, তালিকায় কারা?
-
হাজিরা দিলেই গ্রেপ্তারির আশঙ্কা, মেসি কাণ্ডে সমন এড়ালেন ‘অসুস্থ’ অরূপ বিশ্বাস, ক্ষুব্ধ শতদ্রু
-
আধুনিকীকরণের স্বার্থেই যাদবপুর-বাঘাযতীনে হকার উচ্ছেদ! তৃণমূলের ১৫ বছরের কাটমানির হিসেব চাইলেন শর্বরী