Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

বউমাকে বাঁচাতে ছেলেকেই খুন, নজিরবিহীন ঘটনায় তোলপাড় দেশ

রাতভর কেঁদেছেন ছেলের মৃতদেহের পাশে বসে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০১৭, ১৫:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০১৭, ১৫:০২

options
link
বউমাকে বাঁচাতে ছেলেকেই খুন, নজিরবিহীন ঘটনায় তোলপাড় দেশ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ছেলে। তবু তার অত্যাচার সহ্যসীমার বাইরে। চাকরি-বাকরির বালাই নেই। তার উপর আকণ্ঠ মদ্যপান। আর নেশায় চুর হয়ে বউ পেটানো। এই ছিল নিত্যদিনের অভ্যাস। ক্রমাগত একই দৃশ্য দেখতে দেখতে ভাঙে ধৈর্যের বাঁধ। আর তাই  নিজের ছেলেকেই খুন করে বউমাকে বাঁচালেন এক বৃদ্ধা। মুম্বইয়ের এ ঘটনায় তোলপাড় গোটা দেশ।

পাক সেনার হামলা রুখতে নিয়ন্ত্রণরেখায় তৈরি হচ্ছে শতাধিক বাঙ্কার ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শাশুড়ি বউয়ের সম্পর্ক মানেই আদায়-কাঁচকলায়। অন্তত ছোটপর্দার নানা কল্পকাহিনিতে চোখ রাখলে এর বাইরে কিছু ভাবা যায় না। কিন্তু শুধুই কি তাই! এর ব্যতিক্রমও আছে। মুম্বইয়ের এ ঘটনা তাইই জানাচ্ছে। জানা যাচ্ছে, মৃত ওই যুবকের নাম নাদিম। বউকে মারধর করা তার নিত্যদিনের অভ্যাস ছিল। চাকরি বাকরি ছিল না। সেই হতাশাতেই মদ্যপান ও বউকে মারধর। মুখ বুজে নির্যাতন মেনেও নিত স্ত্রী। কিন্তু মানতে পারেননি নাদিমের মা। প্রতিদিন বউমাকে শারীরিকভাবে লাঞ্ছিত হতে দেখে একদিন চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন। প্রতিদিনের ঝামেলা শেষে ছেলে যখন ঘুমোতে যায়, তখন নিজেরই দোপাট্টার ফাঁসে ছেলেকে খুন করেন তিনি। পরে বউমা ঘরে এসে দেখতে পান, ছেলের মৃতদেহের সামনে বসে অঝোরে কাঁদছেন তিনি। রাতভর কান্নাকাটি করেন। খুনের কথা শিকারও করেন। কিন্তু বউমাকে বাঁচাতে এর বিকল্প কোনও পথ তিনি খুঁজে পাননি।

[ জাতীয় সঙ্গীতে ‘না’ শতাধিক মাদ্রাসার, কড়া পদক্ষেপ যোগী সরকারের ]

পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে ওই বৃদ্ধাকে। যে দেশে শাশুড়ি-বউয়ের ঝামেলার কিসসা কোটি কোটি টাকায় শুটিং করে বিক্রি হয়, সেখানে এই মহিলা যে এক ব্যতিক্রমী নজির রাখলেন তা বলাই যায়। কিন্তু আইন তো আইনের পথে চলবে। ছেলেকে খুনের দায়ে হয়তো শাস্তিও পাবেন ওই বৃ্দ্ধা। কিন্তু সত্যিই শাস্তি কি তাঁর প্রাপ্য? প্রতিবেশীদের মুখে মুখে এখন ঘুরছে এ প্রশ্নই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.