সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও মহিলা ইসলামের বিরোধিতা করলে তার মুখে অ্যাসিড ঢেলে দেওয়া উচিত৷ এক মুসলিম মহিলা হিজাব না পরায় তাঁর বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগড়ে দিল কিছু কট্টরপন্থী মুসলিম৷ বেঙ্গালুরুর বাসিন্দা আজনিয়া আশমিনের অপরাধ, তিনি কপালে টিপ পরে বিনা হিজাবে একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন৷ তারপরই তাঁর ছবি নিয়ে বিতর্কের ঝড় ওঠে৷
(শৌচালয়ে দুর্গন্ধ, জরুরি অবতরণ বিমানের)
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে স্পষ্টবক্তা হিসেবে বেশ জনপ্রিয় আশমিন৷ ধর্ম থেকে যৌনতা, কোনও বিষয়ে কথা বলতেই তিনি দ্বিধা করেন না৷ কট্টরবাদীদের ভয় না করেই নিজের বক্তব্য জানিয়ে এসেছেন বরাবর৷ এবার তাঁকে এক দল মুসলিমের রোষের মুখে পড়তে হল৷ গত ১৬ ফেব্রুয়ারি ফেসবুকে দুই যুবক এবং এক মহিলার সঙ্গে নিজের ছবি পোস্ট করেছিলেন আশমিন৷ সেখানেই তাঁকে টিপ পরে ও বিনা হিজাবে দেখা যায়৷ ছবিতে লেখা ছিল, “শুধু ভালবাসা৷” সঙ্গে সঙ্গে ছবির নিচে অজস্র অশ্লীল কমেন্ট আসতে শুরু করে৷ অনেকেই তাঁর মুসলিম হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে৷ এমনকী তাঁকে ‘বারবনিতা’ আখ্যাও দেওয়া হয়৷ বেশিরভাগ কমেন্টই এসেছে মালয়ালম ভাষায়৷ একজন যা লিখেছেন, তার বাংলা করলে অনেকটা এরকম দাঁড়ায়, “ও যেভাবে জীবনযাপন করতে চায়, করুক৷ ওর বাবা-মায়ের তাতে কোনও আপত্তি না থাকলে আমাদের কী? কিন্তু ও যদি ইসলামের বিরুদ্ধে মুখ খোলে, তাহলে ওর মুখে অ্যাসিড ঢেলে দেওয়া উচিত৷ তারপর দেখতে হবে সমাজে কীভাবে ওই মুখ নিয়ে ঘোরে৷”
(এসবিআইকে জরিমানার নিয়ম প্রত্যাহারের আর্জি কেন্দ্রের)
যদিও কট্টরবাদীদের সমালোচনা করে অনেকেই আশমিনের পাশে দাঁড়িয়েছেন৷ তবে এমন বিতর্কের পর স্বাভাবিকভাবেই তাঁর নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ গোটা ঘটনায় বেশ বিরক্ত এবং হতাশ আশমিন নিজেও৷
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত