Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনে জয়, মন্দিরে পুজো দিলেন ‘শিবভক্ত’ মুসলিম মন্ত্রী

ভিনধর্মের মানুষ হয়েও তাঁর শিবভক্তি দেখে বিস্মিত হয়েছেন অনেকেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০১৯, ১৩:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০১৯, ১৩:৪৪

options
link
নির্বাচনে জয়, মন্দিরে পুজো দিলেন ‘শিবভক্ত’ মুসলিম মন্ত্রী zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিবের ভক্ত। ঈশ্বরের অপার মহিমায় বিশ্বাসী তিনি। প্রার্থনা ফেরান না দেবাদিদেব, এমনই দৃঢ় বিশ্বাস তাঁর। শিবের সামনে মাথা নত করেই সব সমস্যার সমাধান হবে। এই বিশ্বাসেই রাজস্থানের পোখরানের এক শিব মন্দিরে পুজো দিতে পৌঁছে গিয়েছিলেন অশোক গেহলট সরকারের এক মুসলিম মন্ত্রী। ভিনধর্মের মানুষ হয়েও তাঁর শিবভক্তি দেখে বিস্মিত হয়েছেন অনেকেই।

[সবরীমালায় নয়া ইতিহাস, মন্দিরে ঢুকে পড়লেন ২ মহিলা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মৌলবি গাজি ফকিরের পুত্র সালেহ মহম্মদ রাজস্থানের নয়া মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য। সম্প্রতি বিজেপিকে হারিয়ে সে রাজ্যে ক্ষমতায় এসেছে কংগ্রেস। মন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর প্রথমবার জয়সলমেরের পোখরানের একটি শিব মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সালেহ মহম্মদ। তাঁর পুজো দেওয়ার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে মন্দিরের পুরোহিত মধু ছাঙ্গানি জানাচ্ছেন, এই প্রথমবার নয়, এর আগেও এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন তিনি। রবিবার মন্দিরে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা ধরে শিবের বিশেষ পুজো করান মন্ত্রীমশাই। হিন্দুদের পুজোর রীতি-নীতি মেনে শিবলিঙ্গে মধু ও দুধও ঢালেন। নির্বাচনে সাফল্য  পাওয়াতেই এই পুজো বলে মনে করছেন অনেকে।

[সচিবালয়ে ‘বন্দে মাতরম’ বন্ধের নির্দেশ মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারের]

সালেহ মহম্মদ বলছেন, রাজস্থানের পশ্চিমাঞ্চলে সম্প্রীতির ছবিটা ঠিক একরমই। এখানকার হিন্দু-মুসলিম, দুই সম্প্রদায়ের মানুষই বাবা রামদেবের (স্থানীয় দেবতা) পুজো করেন। তাঁর চমৎকারের উপর আস্থা রাখেন। মন্দিরে পুজো দেওয়া প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য, ব্যক্তিগত বিশ্বাস এবং ভক্তি থেকেই শিবের পুজো করেন তিনি।

উল্লেখ্য, গত মাসে রাজস্থানে নির্বাচনের সময় পোখরান ছিল বিজেপির শক্তিশালী ঘাঁটি। হিন্দুত্ববাদকে কাজে লাগাতে আধ্যাত্মিক গুরু স্বামী প্রতাপপুরিকে সেখানকার প্রার্থী করেছিল বসুন্ধরা রাজের পার্টি। কিন্তু সেই এলাকায় সালেহ মহম্মদের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই কংগ্রেস তাঁকে দাঁড় করায়। রাহুল গান্ধীর দলের স্ট্র্যাটেজিরই জয় হয় ওই এলাকায়। আর এখন মহম্মদের শিবভক্তি সম্প্রীতির বার্তাই ছড়িয়ে দিচ্ছে স্থানীয়দের মধ্যে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.