সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগী সরকার উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পর থেকেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সম্ভাবনা জোরদার হয়েছে৷ যদিও পুরো বিষয়টিই বিচারাধীন৷ তবু দীর্ঘদিনের বাসনা পূরণ হওয়ার আশায় বুক বেঁধেছে অযোধ্যাবাসীদের একাংশ৷ আর সে কাজেই এবার ১৫ কোটি টাকা দেওয়ার ঘোষণা করলেন সপা নেতা বুক্কল নবাব৷
[ ATM ব্যবহার করেন? এই বিষয়ে সাবধান করছে রিজার্ভ ব্যাঙ্ক ]
মুলায়ম সিং যাদবের ঘনিষ্ঠ বলেই পরিচিত এই মুসলিম নেতা৷ যদিও যোগী সরকারের আমলে তাঁকে দেখা গেল একেবারে অন্য রূপে৷ সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেন, ভগবান রাম অযোধ্যাতেই জন্মগ্রহণ করেছিলেন৷ তাই তাঁর মন্দির অযোধ্যাতেই তৈরি হওয়া উচিত৷ সে কারণে তিনি মন্দির নির্মাণ প্রকল্পে ১৫ কোটি টাকা দান করতে চান৷ তাঁর শখ, ভগবান রামের মাথায় মুকুট পরাবেন তিনিই৷ আর তাই সেই মুকুট নির্মাণের জন্যও ১০ লক্ষ টাকা দানের ঘোষণা করেছেন তিনি৷
[ ‘মুখোমুখি যুদ্ধে জিততে পারবে না জেনেই চোরাগোপ্তা হামলা চালায় পাকিস্তান’ ]
তবে অভিযোগ, অবৈধ নির্মাণ থেকে বাঁচতেই রামের সহায়তা নিচ্ছেন এই নেতা৷ গোমতী নদীর তীরের জমি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, জমি উত্তরাধিকার সূত্রে পাওয়া৷ তাঁর পূর্বপুরুষের যথেষ্ট পরিমাণ জমিজমা ছিল৷ যদিও এই জমি দখল করে ৮ কোটি টাকা নেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে৷ প্রত্যাশিতভাবেই সে অভিযোগ অস্বীকার করেছেন ওই নেতা৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত, সরকারি তদন্তের হাত থেকে বাঁচতেই রাম মন্দিরকে ঢাল করেছেন ওই নেতা৷
সর্বশেষ খবর
-
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন! মেদিনীপুর মেডিক্যালের পাঁচ জনকে শোকজ করল স্বাস্থ্য দপ্তর
-
মাঝরাতে টলমল পায়ে শৌচালয়ে! গর্ভাবস্থার শেষ পর্যায়ে কেমন অনুভূতি? জানালেন হবু মা দীপিকা
-
মেডিক্যাল ভিসায় কলকাতায় এসে চোরাই মোবাইল পাচারের নেটওয়ার্ক, গোয়েন্দা জালে বাংলাদেশের ‘ডলার’
-
ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী, নির্যাতিতা ও ‘নির্দোষ’ ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে কথা শুভেন্দুর
-
সপ্তাহান্তে আরও বাড়বে দুর্যোগ নাকি বঙ্গে কমবে বৃষ্টি? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস