Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

তিন তালাকের প্রতিবাদ, হিন্দু ধর্ম গ্রহণের হুঁশিয়ারি মুসলিম মহিলার

কেন ধর্ম ছাড়তে চান এই মুসলিম মহিলা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০১৭, ১০:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০১৭, ১০:০১

options
link
তিন তালাকের প্রতিবাদ, হিন্দু ধর্ম গ্রহণের হুঁশিয়ারি মুসলিম মহিলার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ তিন তালাক নিয়ে এখন দেশ জুড়ে বিতর্ক তুঙ্গে৷ জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত৷ এবার এই প্রথার প্রতিবাদে হিন্দু ধর্ম গ্রহণ করার হুঁশিয়ারি দিলেন এক মুসলিম মহিলা৷ দিন কয়েক আগে থানাতেই ওই মহিলাকে তিন তালাক দেন তাঁর স্বামী৷ ওই মহিলা বলেছেন, তিনি যদি সুবিচার না পান, তাহলে হয় হিন্দু ধর্মগ্রহণ করবেন নতুবা আত্মঘাতী হবেন৷ ঘটনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও দাবি করেছেন ওই মহিলা৷ এই বিস্ফোরক মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

[ পাকিস্তানের টাকায় অশান্তি ছড়াচ্ছে কাশ্মীরে, হুরিয়তের বিরুদ্ধে তদন্তে NIA]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উত্তরাখণ্ডের উধমসিংহ নগরের বাসিন্দা ওই মহিলার নাম শামিন জাহান৷ বছর বারো আগে আসিফ নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় তাঁর৷ জানা যাচ্ছে, বিয়ের চার বছরের মাথায় একবার শামিমকে তালাক দিয়েছিলেন আসিফ৷ তবে সেবার পরিবারের মধ্যস্থতায় সমস্যা মিটে গিয়েছিল৷ প্রথামাফিক ৪০দিন আলাদা থাকার পর ফের একসঙ্গে থাকা শুরু করেন শামিন ও আসিফ৷ কিন্তু অভিজ্ঞতা সুখের হয়নি৷ জানা যাচ্ছে, শামিমের ওপর শারীরিক অত্যাচার করতে শুরু করে আসিফ৷ কিন্তু মুখে বুজে অত্যাচার সহ্য না করে, স্থানীয় থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শামিন৷ এরপরই থানায় ঢুকে পুলিশকর্মীদের সামনেই আসিফ শামিনকে ফের তালাক দেন বলে সূত্রের খবর৷  জীবনের এই তিক্ত অভিজ্ঞতার পর শামিন এখন বলছেন, হিন্দু ধর্মে তিন তালাকের মতো প্রথা নেই৷ তাই মুসলিম ধর্ম ছেড়ে হিন্দু ধর্মগ্রহণ করাটাই শ্রেয় বলে মনে করছেন তিনি৷ আর তা যদি সম্ভব না হয়, তাহলে আত্মহত্যা করবেন তিনি৷ আর শামিন্র এই বিস্ফোরক মন্তব্যের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়া৷

[ জিএসটি লাগু হলে দাম কমবে অধিকাংশ পণ্যের, দাবি কাউন্সিলের]ii

তবে শুধু শামিনই নন, তিন তালাক প্রথার বিরুদ্ধে সরব মুসলিম মহিলাদের একাংশ৷ একাধিক আবেদনের জমা পড়েছে সুপ্রিম কোর্টে৷ ছয়দিনের ঐতিহাসিক শুনানি শেষ হয়েছে বৃহস্পতিবার৷  তবে আপাতত রায়দান স্থগিত রেখেছেন শীর্ষ আদালতের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ৷ আগামী জুলাইয়ের সম্ভবত এই মামলায় রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.