Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
Muslim

‘পুরুষ কর্মীদের বিউটি পার্লারে মুসলিম মহিলাদের যাওয়া উচিত নয়’, নিদান মৌলবীর

মৌলবীর দাবি, এটা একেবারেই 'নিষিদ্ধ' বিষয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০২৩, ১৫:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০২৩, ১৫:৪৫

options
link
‘পুরুষ কর্মীদের বিউটি পার্লারে মুসলিম মহিলাদের যাওয়া উচিত নয়’, নিদান মৌলবীর zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম মহিলাদের উচিত নয় বিউটি পার্লারে যাওয়া। বিশেষ করে যেখানে পুরুষরা কর্মরত। এটা একেবারেই ‘নিষিদ্ধ’ বিষয়। এমনই নিদান দিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক মৌলবী।

মুফতি আসাদ কাশমি নামের ওই মৌলবীর অবশ্য মত, যে সব বিউটি পার্লারে (Beauty Parlour) মহিলারা কাজ করেন, সেখানে যেতে মুসলিম মহিলাদের বাধা নেই। তাঁর যাবতীয় আপত্তি পুরুষ কর্মীদের বিউটি পার্লারে যাওয়া নিয়ে। সেই ধরনের পার্লারে গিয়ে মেকআপ করানোকে তিনি আক্রমণ করেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পাঁচ বছর নয়, বিনামূল্যে রেশন ৩১ ডিসেম্বর পর্যন্ত! কেন্দ্রের বিজ্ঞপ্তিতে ধন্দ]

তাঁর এমন নিদানে স্বাভাবিক ভাবেই বিতর্ক ঘনিয়েছে। যা অনেককেই মনে করিয়ে দিচ্ছে যোগীরাজ্যের কানপুরের এক সাম্প্রতিক ঘটনার কথা। স্ত্রী ভুরু প্লাক করেছেন, ভিডিও কলে দেখার পরই তাঁকে তালাক দিয়েছিলেন এক ব্যক্তি। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন। স্ত্রীর দিকে দেখেই সেলিম নামের সেই ব্যক্তি বলে ওঠেন, তুমি এতদূর এগিয়ে গিয়েছ! আমার সমস্ত আপত্তি সত্ত্বেও তুমি ভুরু প্লাক করালে? আজ থেকে আমি তোমাকে এই বিয়ে থেকে মুক্তি দিলাম।” এর পরই নাকি সেলিম পর পর তিনবার তালাক উচ্চারণ করে ফোন কেটে দেন। পরে বার বার ফোন করলেও তিনি আর একবারও ফোন রিসিভ করেননি। এমন ঘটনার পর এবার উত্তরপ্রদেশেরই এক মৌলবী বিউটি পার্লার নিয়ে এমন নিদান দিলেন।

[আরও পড়ুন: চব্বিশের প্রস্তুতি, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে শুরু বিধানসভা নির্বাচন, নজরে মহিলা ভোট]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.