Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Narendra Modi

দেশীয় স্টার্ট-আপগুলোকে সাহায্য করতে এক হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা মোদির

স্টার্ট-আপ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সামিটে আর কী বললেন প্রধানমন্ত্রী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৬, ২০২১, ১৯:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৬, ২০২১, ১৯:৩২

options
link
দেশীয় স্টার্ট-আপগুলোকে সাহায্য করতে এক হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা মোদির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আবহে বিশ্বের নামী সংস্থাগুলো আর্থিক ক্ষতির মুখে পড়েছে। উল্লেখযোগ্যভাবে নেমে গিয়েছে বিশ্ব অর্থনীতির গ্রাফ। সেখানে প্রভূত উন্নতি করেছে ভারতের স্টার্ট আপগুলো। শুধু সংখ্যায় বৃদ্ধি পাওয়া নয়, স্থানীয় স্টার্ট আপগুলো যথেষ্ট সাফল্যও পেয়েছে। ডিজিটাল পেমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI কিংবা সোলার এনার্জি সেক্টর, ভারতীয় স্টার্ট আপগুলো অসাধারণ কাজ করেছে। ‘Prarambh: StartUpIndia International Summit’-এ বক্তব্য রাখতে গিয়ে শনিবার একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এর পাশাপাশি দেশে নতুন স্টার্ট আপগুলোকে সাহায্য করতে ১০০০ কোটি টাকার Start-Up India Seed Fund তৈরির ঘোষণাও করলেন তিনি।

এদিনের ভারচুয়াল সামিটে ভারতের স্টার্ট আপ সংস্থাগুলোর প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন BIMSTEC গোষ্ঠীভুক্ত দেশগুলোর প্রতিনিধিরাও। সেখানেই দেশীয় স্টার্ট আপ সংস্থাগুলোর প্রশংসা করেন। পাশাপাশি কেন্দ্রের নেওয়া নানান পরিকল্পনার কারণেই যে দেশের স্টার্ট আপগুলো অনেকাংশে সুবিধে পেয়েছে, তাও জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী। এছাড়া আগে যেখানে লোকজন চাকরির জন্য ছুটতেন, সেখানে এখন অনেকেই নিজের স্টার্ট আপ খোলার ব্যাপারেই বেশি আগ্রহী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: খলিস্তানি সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগ! বিক্ষোভরত কৃষক নেতাকে তলব NIA’র]

মোদির কথায়, “ভারত বিশ্বের বৃহত্তম স্টার্ট আপ ইকো সিস্টেমগুলোর মধ্যে অন্যতম। ভারতে এখনও পর্যন্ত ৪১ হাজারের কাছাকাছি স্টার্ট আপ রয়েছে। এর মধ্যে আইটি সেক্টরে রয়েছে ৫৭০০টি, স্বাস্থ্য ক্ষেত্রে রয়েছে ৩৬০০টি এবং কৃষিক্ষেত্রে রয়েছে ১৭০০টি স্টার্ট আপ। এই স্টার্ট আপ গুলোর জন্য দেশের ব্যবসাক্ষেত্রের চিত্রটাও বদলে গিয়েছে। আগে লোকে স্টার্ট আপের নাম শুনলে পালটা প্রশ্ন করত, চাকরি কেন করবে না? আর এখন তাঁরাই বলে, চাকরির বদলে কেন স্টার্ট আপ খুলছ না। এখন ডিজিটাল পেমেন্ট হোক অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা সোলার এনার্জি সেক্টর- যেকোনও ক্ষেত্রেই গোটা দেশ বলে, আমরা করতে পারব।” এরপরই তিনি ঘোষণা করেন নয়া এই তহবিলের কথা। যেখানে দেশের স্টার্ট-আপ গুলোর উন্নতির জন্য কেন্দ্র এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। মোদি বলেন, “of the youth, by the youth, for the youth-আমরা এই মন্ত্রের উপর ভিত্তি করেই একটি নতুন স্টার্ট আপ সিস্টেম তৈরি করব। এজন্য কেন্দ্র Start-Up India Seed তহবিলে ১০০০ কোটি টাকা বরাদ্দ করেছে।”

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘করোনার শেষের শুরু’, দেশজুড়ে টিকাকরণ প্রক্রিয়ার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.