সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে আপাতত ২০ বছরের জন্য ‘ধর্ষক বাবা’ গুরমিত রাম রহিম সিং। কিন্তু জেলে বসেও এখনও বাবার চিন্তা সিরসায় অবস্থিত নিজের ডেরাকে নিয়ে। বৃহস্পতিবার রোহতকের সুনারিয়া জেলে রাম রহিমের সঙ্গে দেখা করলেন তার মা নসিব কৌর। জেলে বন্দি হওয়ার ১৭ দিনের মাথায় এই প্রথম কেউ তার সঙ্গে দেখা করতে এল। কিন্তু মায়ের কাছে স্বঘোষিত ধর্মগুরুর প্রথম প্রশ্নই ছিল, ডেরায় সব ঠিক আছে তো? এদিকে, বাবার সাজা ঘোষণার পর পঞ্চকুলায় হিংসা ছড়ানোর অভিযোগে বাবার অত্যন্ত কাছের শিষ্য দিলাওয়ার সিং ইনসানকে এদিন সোনপত থেকে গ্রেপ্তার করল পুলিশ।
[আত্মরক্ষার জন্য গুলিও চালাতে পারি: রূপা]
জেল সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ৩টের সময় জেলে আসেন রাম রহিমের মা নসিব কৌর। সঙ্গে কেবল ছিল গাড়ির চালক ইকবাল। মায়ের সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা বলে ধর্ষক বাবা। জানতে চায় ডেরায় সব ঠিক আছে কিনা? জবাবে ছেলেকে নসিব জানান, হ্যাঁ। সব ঠিকই আছে। তবে মা এবং ছেলের মধ্যে আর কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা জানা যায়নি। এদিন ছেলের জন্য খাবার ও পোশাক নিয়ে গিয়েছিলেন নসিব। জানা গিয়েছে, নিয়মমাফিক ধর্ষক বাবা দশ জনের নামের তালিকা দিয়েছেন। যাঁর মধ্যে নাম রয়েছে ছেলে জসমিত এবং পালিত কন্যা হানিপ্রীতের নাম। সোমবার এবং বৃহস্পতিবারই নামের আদ্যাক্ষর অনুযায়ী তার সঙ্গে দেখা করতে পারবেন যেকোনও একজন। তবে সপ্তাহে একবারের বেশি দেখা করা যাবে না ধর্ষক বাবার সঙ্গে।
[সীমান্তে ফের পাক সেনার গুলি, শহিদ এক বিএসএফ জওয়ান]
এদিকে, যত দিন যাচ্ছে ধর্ষক বাবার একের পর এক কুকীর্তি সামনে আসছে। পাশাপাশি বাবার কুকর্মগুলি জানতে একের পর এক শিষ্যদের আটক করছে পুলিশ। বাবার সাজা ঘোষণার পর পঞ্চকুলায় হিংসা ছড়ানোর অভিযোগে বাবার অত্যন্ত কাছের শিষ্য দিলাওয়ার সিং ইনসানকে যেমন বৃহস্পতিবার সোনপত থেকে গ্রেপ্তার করল পুলিশ। তেমনই কয়েকদিন আগে ডেরা সাচা সওদার তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রধান বিনীত কুমারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, পুলিশ ডেরায় তল্লাশি চালানোর আগে সে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যে ঠাসা হার্ডডিস্ক সরিয়ে ফেলে। পুলিশ সূত্রে খবর, পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের নির্দেশে ডেরার সদর দপ্তর সিরসায় তল্লাশির আগেই সেখানকার বেশ কয়েকটি কম্পিউটার ও হার্ড ডিস্ক থেকে তথ্য সরিয়ে ফেলে ধৃত। পরে তাকে সমন পাঠায় পুলিশ। জানতে চাওয়া হয়, কী কারণে সে ওই সব গুরুত্বপূর্ণ নথি সরিয়েছেন? কোনও সদুত্তর দিতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়। আইটি বিভাগের প্রধানকে ছাড়াও পুলিশ ধর্ষক বাবার ব্যক্তিগত চালককেও গ্রেপ্তার করেছিল। গুরমিতের শাস্তি ঘোষণার দিন ডেরার একটি দামি গাড়িতে ফুলকান গ্রামের কাছে আগুন ধরিয়ে দেওয়া হয়। অশান্তিতে ইন্ধন জোগাতে ওই কুকর্মটি করেছিলেন অভিযুক্ত চালকই। প্রমাণ লোপাটের অভিযোগে তাকেও গ্রেপ্তার করে পুলিশ।
[নারদ কাণ্ডে এবার সিবিআইয়ের নোটিস ফিরহাদ হাকিমকে]
সর্বশেষ খবর
-
হাসপাতালে সোনম, এবার অনশন শুরুর ঘোষণা অভিজিৎ দীপকের
-
হাজির মা-বাবা, রবিবার লর্ডসেই শেষ ম্যাচ রোহিতের? জল্পনা নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব
-
শিল্পনগরী দুর্গাপুরে হাজার কোটি টাকার বিনিয়োগ! আগ্রহ প্রকাশ ২০টি বেসরকারি সংস্থার
-
‘ধুরন্ধর’-এর সাফল্য দেখে আদিত্য ধরকে ফোন হিমন্তের! দিলেন অসমের কোন ঘটনা নিয়ে ছবির প্রস্তাব?
-
নজরে ‘চিকেনস নেক’, উত্তরকন্যায় উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক শাহের