সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেক্ষাগৃহে হ্যাঁ, কিন্তু আদালতের এজলাসে নৈব নৈব চ! দেশের সবধরনের আদালতে এজলাস বসার আগে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ প্রসঙ্গত, বুধবার এই সুপ্রিম কোর্টই দেশের ছোট-বড় প্রেক্ষাগৃহে ছবি শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক বলে একটি মামলায় রায় দিয়েছিল৷
দু’দিন পরেই এক আইনজীবী আদালতের এজলাস শুরু আগে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক করার আবেদন জানিয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হন৷ কিন্তু সেই মামলা সুপ্রিম কোর্ট ঠেলে দেয় নিম্ন আদালত৷ তারপরেই সুপ্রিম কোর্ট এই আবেদন সংক্রান্ত মামলাটি খারিজ করে দেয়৷
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আগের রায়ে বলা হয়েছিল, দেশের সমস্ত প্রেক্ষাগৃহে জাতীয় সঙ্গীত বাজানোর সময় উঠে দাঁড়ানো প্রত্যেক দেশবাসীর কর্তব্য৷ তবে এদিনের মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, দেশের সর্বোচ্চ আদালতের রায় শুধুমাত্র প্রেক্ষাগৃহের ক্ষেত্রেই বহাল থাকবে, অন্যত্র নয়৷
সর্বশেষ খবর
-
যুদ্ধের ৫ মাস পার, নেই খাবার, জল! ট্রাম্পের ‘খেলা’য় সাগরে বিপন্ন মার্কিন সেনাদের জীবন
-
বিস্মৃতির আড়ালে দুবরাজপুরের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি, ফলকের দাবিতে সরব স্থানীয়রা
-
স্বাধীনতা দিবসে মর্মান্তিক দুর্ঘটনা, দিঘা যাওয়ার পথে নয়ানজুলিতে গাড়ি উলটে মৃত ২
-
পহেলগাঁও হামলার পর প্রথম কী বলেছিলেন মোদি? বিস্ফোরক তথ্য ফাঁস করলেন ডোভাল
-
এসএসকেএমে ফের সক্রিয় ‘দালালচক্র’, রোগীভর্তির নামে টাকা আদায়ের অভিযোগে একমাসে গ্রেপ্তার ৬