সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পারিবারিক নির্যাতনের শিকার হলেন এক গৃহবধূ৷ দীর্ঘদিন ধরে শশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন জাতীয় কবাডি চ্যাম্পিয়ন রোহিত চিল্লারের স্ত্রী ললিতা চিল্লার৷ ২৭ বছরের ললিতা আত্মঘাতী হওয়ার আগে একটি ভিডিও করে রেখে গিয়েছেন৷
পশ্চিম দিল্লির নাগলোইয়ে নিজের বাড়িতে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি৷ সোমবার সন্ধেয় ললিতার বাবা মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে৷ পুলিশ জানায়, ললিতার স্বামী রোহিত সেই সময় মুম্বইয়ে নিজের কর্মক্ষেত্রে ছিলেন৷ প্রো-কবাডি লিগে বেঙ্গালুরু বুলস দলে খেলার পাশাপাশি নৌসেনায় কর্মরত তিনি৷
পুলিশ সূত্রে খবর, ললিতা একটি সুইসাইড নোট এবং আড়াই ঘণ্টার একটি ভিডিও রেকর্ড করে রেখে গিয়েছেন৷ ভিডিওতে ললিতা তাঁর শশুরবাড়ির বিরুদ্ধে পণ চাওয়ার অভিযোগ তুলেছেন৷ তিনি জানিয়েছেন, পণ দেওয়ার জন্য তাঁকে জোর করা হত৷ দিনের পর দিন শারীরিক ও মানসিকভাবে তাঁর উপর অত্যাচার চালানো হত৷ সুইসাইড নোটে তিনি লিখে গিয়েছেন, স্বামী দিল্লির বাইরে থাকলে তাঁকে বাড়িতে একা থাকতে বাধ্য করা হত৷ ললিতার অভিযোগ, গত সপ্তাহে রোহিত বলেছিলেন, তাঁর খুশির জন্য ললিতা যেন তাঁকে ছেড়ে চলে যান৷ সেই কথাতেই হতাশ হয়ে যান তিনি৷ তারপরই আত্মহননের পথ বেছে নেন৷ পণ প্রথার শিকার হয়েই ললিতার প্রথম বিয়ে ভেঙে গিয়েছিল৷ দ্বিতীয়বার একই অভিজ্ঞতা হওয়ায় ভেঙে পড়েন তিনি৷ সিনিয়র পুলিশ অফিসার বিজয় কুমার জানান, রোহিতের বাবা-মা আপাতত নিখোঁজ৷ ঘটনায় রোহিতকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
‘পরিবারের আত্মীয়রা কাজটি করত’, তৃণমূল জমানার ‘সবুজ সাথী’তে দুর্নীতি! মমতাকে নিশানা শুভেন্দুর
-
ভক্তির সামনে মাথা নুইয়েছিল ব্রিটিশ দম্ভ! গরান কাঠের বেড়ায় ইংরেজদের জব্দ করেছিলেন রাসমণি
-
‘ডাঙ্কি’ পথে আমেরিকা যাওয়ার চেষ্টা! ইথিওপিয়ায় অপহৃত ৩ ভারতীয়, ১ কোটি মুক্তিপণের দাবি
-
নবম নয়, অষ্টম শ্রেণিতেই মিলবে সাইকেল! স্কুলপড়ুয়াদের জন্য ‘সারথি’ প্রকল্প মুখ্যমন্ত্রীর
-
বিয়ের ৫ মাসে বাবা হলেন জুবিন নটিয়াল, ‘স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন বলেই গোপনে সাতপাক?’, খোঁচা ভক্তদের