সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক সুপারহিট ছবি দর্শককে উপহার দিয়ে অত্যন্ত অল্প সময়ে বি-টাউনের পরিচিত নাম হয়ে উঠেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি৷ অনুগামীরা তাঁকে ‘মাটির মানুষ’ হিসেবেই চেনেন৷ আর সেই অভিনেতার বিরুদ্ধেই পণ চাওয়া এবং নির্যাতনের অভিযোগ তুললেন তাঁর ভাইয়ের স্ত্রী৷
মুজাফ্ফরপুরের বুধানা থানায় নওয়াজের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন আফরিন৷ শুধু নওয়াজই নন, তাঁর ভাই তথা আফরিনের স্বামী মিনাজউদ্দিন এবং অন্য দুই দেওর ফেয়াজউদ্দিন ও মাজউদ্দিন এবং ননদ সাইমার বিরুদ্ধেও শারীরিক ও মানসিক নির্যাতন এবং পণ চাওয়ার অভিযোগ এনেছেন আফরিন৷ কিন্তু লিখিতভাবে তাঁর অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ৷ অভিযোগ দায়ের করার জন্য এসপি রাকেশ জলির সঙ্গেও দেখা করেন আফরিন৷ এসপি-কে তিনি জানান, চলতি বছর ৩১ মে নওয়াজের ভাই মিনাজউদ্দিনের সঙ্গে বিয়ে হয় তাঁর৷ তারপর থেকেই তাঁর শশুরবাড়ির লোকেরা পণের জন্য তাঁর উপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি৷
গোটা বিষয়টির সত্যতা যাচাই করে দেখছে পুলিশ৷ আফরিনকে জানানো হয়েছে, ঘটনার কোনও সত্যতা পাওয়া গেলেই তাঁর অভিযোগটি নেওয়া হবে৷ মহিলারা যে কোনও বিষয়ে অভিযোগ জানাতে এলে পুলিশ সেই কেসটি রেজিস্টার করতে বাধ্য৷ এমন আইন থাকা সত্ত্বেও আফরিনের অভিযোগ কেন নেওয়া হচ্ছে না, তা নিয়েও উঠছে প্রশ্ন৷ গোটা ঘটনার বিষয়ে মন্তব্য করার জন্য এখনও পর্যন্ত নওয়াজের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি৷
সর্বশেষ খবর
-
দুরমুশ হালান্ডদের ম্যান সিটি, কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
-
হুগলি নদীতে ইলিশের মড়ক! অশনি সংকেত?
-
কলকাতাকে ছুঁয়ে ফেলল নিম্নচাপ! অতি বৃষ্টির লাল সতর্কতা দক্ষিণবঙ্গে, কতদিন চলবে বৃষ্টি?
-
‘একটি দল গোটা দেশের সিস্টেম বদলাতে পারে না’, খামতি স্বীকার করেই বার্তা রামদেবের
-
‘বাথরুমের জানলা ভেঙেছিলাম, তারপর…’ জতুগৃহ তারাপীঠের হোটেলে আটকে হাড়হিম অভিজ্ঞতা পর্যটকের