Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬
Poll Survey

এখন ভোট হলে আসন বাড়বে বিজেপির, কমবে কংগ্রেসের, বলছে সমীক্ষা

লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটা দূরে থামতে হয়েছিল বিজেপিকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১০:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১০:১৩

options
link
এখন ভোট হলে আসন বাড়বে বিজেপির, কমবে কংগ্রেসের, বলছে সমীক্ষা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪-এ লোকসভা নির্বাচনে একক সংখ‌্যাগরিষ্ঠতা থেকে অনেকটা দূরে থামতে হয়েছিল বিজেপিকে। তবে পরিস্থিতি বদলেছে। আজই নির্বাচন হলে বিজেপি একাই পেতে পারে ২৮১ আসন। ইন্ডিয়া টুডে-সি ভোটার-এর জনমত সমীক্ষায় এমনই সম্ভাবনার কথা উঠে এসেছে।

সমীক্ষায় বলা হচ্ছে, বিজেপি নেতৃত্বের এনডিএ পেতে পারে ৩৪৩টি আসন। গত লোকসভা নির্বাচনে বিরোধী ইন্ডিয়া ব্লক ২৩২টি আসন পেয়েছিল। এখন ভোট হলে বিরোধীদের আসন কমবে। তারা পেতে পারে ১৮৮টি আসন। ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি এই সমীক্ষাটিতে সারা দেশে সমস্ত লোকসভা কেন্দ্রে ১,২৫,১২৩ জনের মত নেওয়া হয়েছে। সেখানে দেখা গিয়েছে কংগ্রেস পেতে পারে মাত্র ৭৮টি আসন। অর্থাৎ, তাদের ২৮টি আসন কমবে। ২০২৪-এর নির্বাচনে এনডিএ ২৯২টি আসন পেয়েছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালের লোকসভা ভোটে অনেকটাই খারাপ ফল হয়েছিল বিজেপির। একক সংখ্যাগরিষ্ঠতাও পাননি মোদী। ‘অব কি বার, চারশো পার’ স্লোগান দিয়ে একক ভাবে মাত্রই ২৪০টি আসন পেয়েছিল মোদী-শাহের দল। শেষ পর্যন্ত ৩০০ আসনের গণ্ডি টপকাতে পারেনি তাদের নেতৃত্বাধীন এনডিএ। শরিকদের সহযোগিতা নিয়ে কেন্দ্রে সরকার গঠন করতে হয়েছিল বিজেপিকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.