সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, দিল্লি, পাটনা, লখনউ-সহ গোটা পূর্ব ও উত্তর ভারত। রাত ১১টা ৩২ মিনিট নাগাদ ভূমিকম্পটি ঘটে। উৎস ছিল নেপাল।
জানা গিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৪। ভূমিকম্পের উৎসস্থল নেপালের ধীমু এলাকায় মাটির ১০ কিলোমিটার নিচে। কলকাতা ও সংলগ্ন এলাকায় কয়েক সেকেন্ড মৃদু কম্পন অনুভূত হলেও দিল্লি, বিহার ও উত্তরপ্রদেশে প্রায় ৪ মিনিট প্রবল কম্পন অনুভূত হয়। আতঙ্কে রাস্তাঘাটে নেমে আসেন বহুতলের বাসিন্দারা। তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
[আরও পড়ুন: এযুগের দানবীর কর্ণ! দিনে সাড়ে পাঁচ কোটি টাকা দান করেন এই ধনকুবের]
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জাানিয়েছে, নেপালের কাঠমাণ্ডুর কাছে ভূমিকম্পের উৎসস্থল ছিল। মাটির গভীরে ছিল কম্পনের কেন্দ্র। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র। কম্পনের ফলে রাতেই আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে চলে আসে মানুষ। অনেকেরই দাবি, একের বেশিবার কম্পন হয়েছে। যদিও ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তরফে তেমন কিছু জানানো হয়নি।
[আরও পড়ুন: এথিক্স কমিটিতে ঝুলে মহুয়ার ভাগ্য, ‘দোষী’ সাব্যস্ত হলে খোয়াবেন সাংসদ পদ?]
সর্বশেষ খবর
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর
-
স্বার্থ সংঘাত বিতর্ক যাচ্ছে আদালতে, ‘ভুল’ ধরিয়ে পালটা দিলেন সৌরাশিসও, বিজ্ঞপ্তি দিয়ে চাপে সিএবি!