সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম বদলাচ্ছে মুম্বই বিমানবন্দর ও সিএসটি-র৷ এবার থেকে বিমানবন্দরের নাম হবে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর৷ আর সিএসটি-র নাম হবে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল৷ বৃহস্পতিবার মহারাষ্ট্র মন্ত্রিসভার তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে৷ সিএসটি-র আগে নাম ছিল ভিক্টোরিয়া টার্মিনাস৷ মহারাষ্ট্র মন্ত্রিসভার তরফে জানানো হয়েছে, ছত্রপতি শিবাজিকে উপযুক্ত সম্মান দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত৷ বিষয়টি কেন্দ্রীয় সরকারকেও জানানো হয়েছে৷ মহারাষ্ট্র মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন, এতদিন শিবাজিকে ছত্রপতি বলা হলেও, মহারাজ না বলার কারণে তাঁর সম্মান ক্ষুণ্ণ করা হত৷ এইজন্যই বেশ কিছুদিন ধরে বিষয়টি নিয়ে ক্ষোভ জমা হয়েছিল সাধারণ মানুষের মধ্যে৷ এই ক্ষোভ নিরসনের জন্যই পদক্ষেপ৷ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ক্ষমতায় আসার পরই এ বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়৷ সাধারণ মানুষের আবেগকে মর্যাদা দিয়েই এই সিদ্ধান্ত৷
মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণার বিষয়টি জানানো হয় কেন্দ্রকে৷ কেন্দ্রীয় সরকারের তরফে প্রাথমিকভাবে এ বিষয়ে সবুজ সংকেতই দেওয়া হয়েছে৷ শিবাজিকে সম্মান জানিয়ে আগামিদিনে মহারাষ্ট্রের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের নাম বদল হতে পারে বলে খবর৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার