সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর দু’মাসেরও বেশি সময় কেটে গেলেও এখনও বাজারে নগদের জোগান স্বাভাবিক হয়নি বলে অভিযোগ সাধারণ মানুষের৷ এটিএম, ব্যাঙ্ক থেকেও টাকা তোলার উর্ধ্বসীমা বাড়ানো হয়েছে৷ ইতিমধ্যেই বাজারে এসে গিয়েছে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট৷ এবার সেই নতুন নোটকে ঘিরে বিস্ফোরক অভিযোগ উঠল৷ জলে ধুলেই নাকি নতুন ৫০০ টাকার নোটের রং উঠে যাচ্ছে৷ চেনাই যাচ্ছে না সেটি নতুন ৫০০ টাকার নোট বলে৷
Check your pockets before giving your clothes for a wash.
The new notes won’t survive a round in the washing machine. pic.twitter.com/h7DaLX5ge2Advertisement— Ravi Handa (@ravihanda) January 18, 2017
এক নয়, বৃহস্পতিবার এমন একাধিক অভিযোগে সরব হল ওয়েব দুনিয়া৷ মাইক্রো ব্লগিং সাইট টুইটারে একের পর এক এ ধরনের অভিযোগ আছড়ে পড়ল এদিন৷ রবি হান্দা নামে এক টুইটার ইউজার একটি বিবর্ণ নোটের ছবি পোস্ট করে দাবি করেছেন, তাঁর প্যান্টের পকেটে নতুন ৫০০ টাকার নোটটি ভুল করে রেখে দিয়েছিলেন৷ প্যান্টটি কাচার পর নোটটিকে আর চেনাই যাচ্ছে না৷ ওয়েব দুনিয়ার বাসিন্দাদের তিনি সতর্ক করে বলেছেন, নতুন নোট ওয়াশিং মেশিনের ধোয়া সহ্য করতে পারবে না৷ তাঁর এই অভিযোগকে সমর্থন করে আরও অনেকেই একই দাবি করেছেন৷
#500Rupee
Washed off in my pants while 100 and 50 unscathed. Can this ink withstand summer sweat? pic.twitter.com/2vB8So0mur— Pankaj Sethi (@PankajSethi3) January 6, 2017
সর্বশেষ খবর
-
চিনির দামে আগুন! রান্নায় মিষ্টতা আনতে রান্নাঘরে আনুন এই ৫ বিকল্প
-
রাজ্যজুড়ে সন্ত্রাস বিরোধী অভিযান, বহরমপুরে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার অস্ত্র ভাণ্ডার
-
পিছিয়ে যাচ্ছে ঘরোয়া লিগের ডার্বি, ডুরান্ড ফাইনালে বিষ্ণুর চোট নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল
-
পাকিস্তানে ভেঙে যাবে সরকার? ইমরান-বিলাওয়াল জোড়া ফলায় মহাসংকটে শাহবাজ!
-
‘ধনীদের কোটা নয়’, দিল্লিতে জোরালো সংরক্ষণ বিরোধী আন্দোলন, আধাসেনা নামাল সরকার