সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্যাংস্টার জয়পাল ভুল্লারের (Jaipal Bhullar) মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর মোড়। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট বলছে, ভুল্লারের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। গুলিতেই মৃত্যু হয়েছে তার। অর্থাৎ গ্যাংস্টারের পরিবার যে ভুয়ো এনকাউন্টারের অভিযোগ করেছিল, তার কোনও সত্যতা নেই।
গত ৯ জুন দিনেদুপুরে নিউটাউন (Newtown) এলাকার সাপুরজি আবাসনে চলে গুলির লড়াই। বেঙ্গল এসটিএফের (STF) এনকাউন্টারে মৃত্যু হয় পাঞ্জাবের দুই গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার ও জশপ্রীত সিং ওরফে জাস্সির। সেই ঘটনায় গ্যাংস্টারদের গুলিতে আহত হন এসটিএফের ওসি (এক্সপ্লোসিভ) কার্তিক ঘোষ। ভুল্লার এবং জশপ্রীতের প্রথমবারের ময়নাতদন্তে তাদের শরীরে গুলির চিহ্ন পাওয়া যায়। পাশাপাশি দুষ্কৃতীদের হাতে গান পাউডারের নমুনাও মেলে। যাতে তাদের গুলি চালানোর প্রমাণও স্পষ্ট হয়। এরপরই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল দেহ। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে সন্তুষ্ট ছিলেন না ভুল্লারের বাবা। তাঁর অভিযোগ ছিল, এনকাউন্টারের ঘটনা সম্পূর্ণ সাজানো। ব্যাপক মারধর করা হয়েছিল তাঁর ছেলেকে। দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি তুলে আদালতের দ্বারস্থ হন ভুল্লারের বাবা। যদিও সে সময় তাঁর আবেদন নাকচ করে দেয় সে পাঞ্জাবের উচ্চ আদালত। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ভুল্লারের পরিবার।
[আরও পড়ুন: ‘মোদি সরকার নোবেল পাবে’, দেশের টিকাকরণের গতি কমতেই কটাক্ষ চিদাম্বরমের]
শীর্ষ আদালত জানিয়ে দেয় ভুল্লারের পরিবারের আরজি শুনতে হবে পাঞ্জাব হাই কোর্টকে (Punjab And Haryana High Court)। সোমবার ছিল সেই আবেদনেরই শুনানি। তাতেই পাঞ্জাব হাই কোর্ট দ্বিতীবার ময়নাতদন্তের নির্দেশ দেয়। চণ্ডীগড় পিজিআই হাসপাতালে মঙ্গলবারই ফের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়ে দেওয়া হয়। মঙ্গলবার নির্দিষ্ট সময়ে ফের ময়নাতদন্ত হয়। সেই রিপোর্টে মেলেনি কোনও আঘাতের চিহ্ন।
[আরও পড়ুন: ডেল্টা প্লাসে দেশে আক্রান্ত ৪০ জনেরও বেশি, করোনার নয়া স্ট্রেন বাড়াচ্ছে উদ্বেগ]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক