সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএস জঙ্গি সন্দেহে উত্তরপ্রদেশের আমরোহা থেকে আরও পাঁচ জনকে আটক করল এনআইএ৷ রবিবারের গোপন তল্লাশই অভিযানে এদের আটক করা হয়৷ ধৃতেরা সকলে এই আইএসের ভারতীয় শাখা হরকত-উল-হার্ব-এ-ইসলামের সদস্য বলে জানিয়েছেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আইএসের পতাকা৷
[সীমান্তে যুদ্ধের প্রস্তুতি পাক সেনার, ভারতীয় জওয়ানের গুলিতে নিকেশ ২]
গত সপ্তাহেও একই ভাবে উত্তরপ্রদেশে ও দিল্লির সতেরোটি এলাকায় তল্লাশি চালিয়েছিল এনআইএ৷ হরকত-উল-হার্ব-এ-ইসলামের সদস্য সন্দেহে আটক করা হয়েছিল ১৬ জনকে৷ জেরা করার পর ধৃতদের মধ্যে দশজনকে পরে গ্রেপ্তারও করে এনআইএ৷ তদন্তকারীরা জানিয়েছিলেন, প্রজাতন্ত্র দিবস ও আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজধানী-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ফিদায়েঁ হামলার ষড়যন্ত্র করছিল জঙ্গিরা। তাদের নিশানায় ছিলেন, দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিরা, বিদেশী রাষ্ট্রদূতরা এবং আরএসএস-এর মতো বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সদর দপ্তর ও নেতারা৷
[নেতাজিকে বিরল সম্মান, আন্দামানের তিনটি দ্বীপের নাম বদলালেন মোদি]
তল্লাশি অভিযানে এনআইএ-এর হাতে এসেছিল সাড়ে সাত লক্ষ টাকা, একশোটি মোবাইল ফোন, ১৩৫টি সিম কার্ড, বেশ কয়েকটি ল্যাপটপ ও মেমোরি কার্ড৷ এনআইএ-র আইজি অলোক মিত্তল জানিয়েছিলেন, উদ্ধার হওয়া সরঞ্জামের ভিত্তিতে তাঁরা একপ্রকার নিশ্চিত যে, রিমোর্ট নিয়ন্ত্রিত শক্তিশালী বিস্ফোরকের দ্বারা হামলার পরিকল্পনা ছিল জঙ্গি ধৃতদের৷ বিদেশ থেকে টাকার জোগান দেওয়া হত তাঁদের এবং বিদেশ থেকেই আইএসের শীর্ষ নেতারা সংগঠনটিকে চালনা করত৷ এনআইএ আইজি আরও জানিয়েছিলেন, এই সংগঠনটির মূল পাণ্ডা হল ধৃত জঙ্গি মুফতি সোহেল৷ উত্তরপ্রদেশের আমরোহার বাসিন্দা সোহেল দিল্লির একটি মসজিদে কাজ করত৷ সূত্রের খবর, ধৃত দশজনকে জেরা করেই সন্দেহভাজন আরও পাঁচজনের খোঁজ পান তদন্তকারীরা৷ সেমতো রবিবার তল্লাশি অভিযান চালান হয় উত্তরপ্রদেশের একাধিক স্থানে৷ অবশেষে আমরোহা থেকে পাঁটজনকে আটক করেন তদন্তকারীরা৷
সর্বশেষ খবর
-
নিম্নচাপের বৃষ্টির মাঝে ‘মিনি টর্নেডো’র দাপট ঝাড়গ্রামে! ১০ মিনিটে লন্ডভন্ড একাধিক গ্রাম
-
মানচিত্র থেকে মুছে যাবে গোটা গ্রাম! শান্তিপুরে ভয়াবহ গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারা বহু পরিবার
-
‘ভোট চুরি থেকে আইন চুরি’, ‘দেশদ্রোহী’ নির্বাচন কমিশনার, সাংবাদিক সম্মেলনে তোপ রাহুলের
-
‘সংযম দরকার’, আমিষ-নিরামিষ বিতর্কের মাঝে পুজো উদ্যোক্তাদের বার্তা কার্তিক মহারাজের
-
ভারতীয় সিনেমার কায়দায় ট্রাম্পকে মাত! ছবির ভিডিও পোস্ট করে ‘বলিউডি’ হুঁশিয়ারি ইরানের