সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের মহিলাদের নিরাপদ যাত্রা সুনিশ্চিত করতে অভিনব পদক্ষেপ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুধুমাত্র মহিলাদের জন্য সোমবার থেকে রাজ্যে চালু হচ্ছে ‘পিঙ্ক বাস সার্ভিস’। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত গোলাপি রঙের বিশেষ বাস পরিষেবা চালুর এই উদ্যোগ মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত। কেন্দ্রের নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের অনুমোদিত নির্ভয়া ফান্ডের টাকায় এই বিশেষ পরিষেবা চালু করলেন যোগী আদিত্যনাথ। প্রাথমিক পর্যায়ে রাস্তায় নামানো হচ্ছে ৫০টি নতুন বাস।
এই বাসের শুধু যাত্রীরাই নন, কন্ডাক্টর ও কর্মীরাও হবেন মহিলা। গত ২১ জুলাই উত্তরপ্রদেশের রাষ্ট্রীয় সড়ক পরিবহণ কর্পোরেশন কেন্দ্রীয় আধিকারিকদের কাছে এই বিশেষ বাসের চূড়ান্ত নকশা পেশ করেন। কেন্দ্র এই অভিনব উদ্যোগকে শুধু সবুজ সংকেতই দেয়নি, পাশাপাশি নতুন ও রাজ্যের পুরনো প্রায় ১২,৫০০টি বাসে সিসিটিভি বসানোরও সুপারিশ করে। উত্তরপ্রদেশ সরকারকে নয়া গোলাপি বাস কিনতে আর্থিক সাহায্য করেছে কেন্দ্র। এই বাসগুলিতে থাকবে বিশেষ ‘প্যানিক’ বোতাম। কোনও বিপদে পড়লে যাত্রীরা একটি বোতাম টিপলেই খবর পৌঁছে যাবে বাস ডিপো ও সংশ্লিষ্ট কর্মীদের কাছে।
সংসদীয় মন্ত্রী সুরেশ কুমার খান্না গত শনিবারই জানিয়েছিলেন, অতি সম্প্রতি উত্তরপ্রদেশে অপরাধ প্রবণতা সংখ্যা খানিকটা হলেও কমেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত রাজ্যে ৭২৯টি খুন, ৮০৩টি ধর্ষণ, ৭৯৯টি লুটপাট, ২৬৮২টি অপহরণ করে মুক্তিপণ আদায় ও ৬০টিরও বেশি ডাকাতির অভিযোগ নথিভুক্ত হয়েছে। মন্ত্রীর দাবি, নয়া সরকার ছোটখাটো অপরাধের ক্ষেত্রেও এখন এফআইআর দায়ের করে। তাঁর অভিযোগ, আগের সরকার অপরাধকে নির্মূল করার চেয়ে লুকানোতেই বেশি নজর দিত। কিন্তু রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আন্তরিক চেষ্টায় ভর করে উত্তরপ্রদেশ দ্রুতই অপরাধ-মুক্ত রাজ্য হয়ে উঠবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!