সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব বেশির ভাগ বিরোধী দল৷ ঠিক তখনই, অন্যসুরে গাইলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের ঘোষণাকে সাহসী সিদ্ধান্ত আখ্যা দিয়ে তাঁকে বাঘের সঙ্গে তুলনা করলেন জেডিইউ সুপ্রিমো৷
এর আগেও উরিতে জঙ্গি হামলা, সার্জিক্যাল স্ট্রাইক ইস্যুতেও বিরোধিতা ভুলে মোদির পাশেই দাঁড়িয়েছিলেন নীতিশ৷ এমনকি উরি হামলা প্রসঙ্গে মোদির বক্তব্যেও একাধিকবার উঠে এসেছিল নীতিশ কুমারের নাম৷ সূত্রের খবর, ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে একাধিকবার নীতিশ কুমারের প্রশংসা করেন মোদি৷ এখানেই শেষ নয়, সম্প্রতি জিএসটি বিল নিয়ে কেন্দ্রের পদক্ষেপকেও সমর্থন জানিয়েছিল নীতিশের দল জেডিইউ৷ এসবের পরে এবার নোট বাতিল ইস্যুতে মোদির সিদ্ধান্তকে নীতিশ কুমার যেভাবে সমর্থন করছেন তাতে আরও একটি জল্পনা মাথাচাড়া দিয়েছে রাজনৈতিক মহলে৷ সমালোচকদের প্রশ্ন, তবে কি একসময়ের রাজনৈতিক বৈরিতা ভুলে কাছাকাছি আসছেন নীতিশ-মোদি?
সর্বশেষ খবর
-
ধ্বংসস্তূপে আটকে ১১ দিন! মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন বৃদ্ধা-সহ ২, ভাইরাল উদ্ধারের ভিডিও
-
ফরাক্কা রেললাইনে সফল ট্রায়াল রান! রাতেই স্বাভাবিক হবে উত্তরবঙ্গের পরিষেবা? আশার কথা শোনাল রেল
-
‘অখাদ্য’র খোঁজে এবার ডেকার্স লেনে হানা খাদ্যদপ্তরের, সন্দেশে ছত্রাক! ফেলা হল গামলা ভরা মিষ্টি
-
খাটিয়ায় রোগী নিয়ে খাল পারাপার! প্রতিকূলতা-সংগ্রামই যেন জীবনের অঙ্গ দুবরাজপুরের ‘সেতুহীন’ গ্রামে
-
এবার বাংলাতে রামোজি ফিল্ম সিটি! আয়োজন করা হবে দুর্গাপুজোরও, ব্যাপারটা কী?