সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালিবান শাসিত আফগানিস্তান (Afghanistan) নয়, কর্ণাটকে (Karnataka) বোরখা না পরায় বাসে উঠতে দেওয়া হল না স্কুলছাত্রীদের। এই ঘটনায় একটি বেসরকারি বাসের চালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বোরখা পরা ছিল না বলে মুসলিম ছাত্রীদের বাসে চাপতে বাধা দেন তিনি। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজ্যের কমলাপুর তালুকে। যদিও পরে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন চালক।
ঘটনাটি কর্ণাটকের কমলাপুর তালুকের ওকালি গ্রামের। প্রতিদিনের মতোই বাসবকল্যাণের স্কুলে যাবে বলে বাসস্ট্যান্ডে আসে ছাত্রীরা। কালাবুর্গি-বাসবকল্যাণ রুটের বাসটি বাসস্টপে দাঁড়ালেও মুসলিম ছাত্রীদের বাসে উঠতে বাধা দেন চালক। তিনি জানিয়ে দেন, বাসে উঠতে হলে ওই ছাত্রীদের বোরখা পরা বাধ্যতামূলক। ছাত্রীদের অনেকেই হিজাব পরে থাকলেও মানতে চাননি অভিযুক্ত। তাঁর সাফ কথা, বোরখা পরতে হবে। তবেই বাসে ওঠার অনুমতি দেওয়া হবে। এর জন্য প্রত্যেক ছাত্রীর নাম এবং ধর্ম জানতে চান চালক।
[আরও পড়ুন: Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক বিদেশ গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়]
ছাত্রীদের অভিযোগ, নাম ও ধর্ম পরিচয় না বলায় তাদের সঙ্গে বচসা শুরু করে দেন চালক। ছাত্রীদের মৌখিক হেনস্তা করা হয় বলেও অভিযোগ। এর মধ্যে সাধারণ যাত্রীরা ঘটনাস্থলে এসে পড়েন। তারা চালককে চেপে ধরলে পিছু হঠেন ওই ব্যক্তি। যাবতীয় অভিযোগ অস্বীকার করেন তিনি। জানান, বাস মেরামতের প্রয়োজন রয়েছে, সেই কারণেই ছাত্রীদের বাসে উঠতে বাধা দেওয়া হয়েছিল।
[আরও পড়ুন: বিজেপির কৌশলে জল, বিধানসভায় মুলতুবি প্রস্তাব গ্রহণ করলেন স্পিকার]
সর্বশেষ খবর
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা
-
‘সুস্থ’ থাকবে ইঞ্জিন! বাজারে বিশেষ ‘লুব্রিকেন্ট’ আনল ইন্ডিয়ান অয়েল
-
সরস্বতী নদীর ধারে বেআইনি নির্মাণ, প্রতিবাদ করায় ডোমজুড়ে যুবককে বেধড়ক মার
-
আমেরিকার উপর নজরদারি ইজরায়েলের! গুপ্তচরদের নজর এড়াতে সতর্ক মার্কিন গোয়েন্দারা
-
সাত বছরের অপেক্ষার অবসান, বাংলাদেশকে গুঁড়িয়ে ফের সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন ভারত