Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

বিজেপির কৌশলে জল, বিধানসভায় মুলতুবি প্রস্তাব গ্রহণ করলেন স্পিকার

রাজ্যের ভোট হিংসা নিয়ে আলোচনা হবে বিধানসভায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০২৩, ২০:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০২৩, ২০:২৮

options
link
বিজেপির কৌশলে জল, বিধানসভায় মুলতুবি প্রস্তাব গ্রহণ করলেন স্পিকার zoom
Advertisement

সুদীপ রায়চৌধুরী: বিধানসভায় বিজেপির আনা মুলতুবি প্রস্তাব গ্রহণ করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। বুধবার একটি প্রস্তাব আনা হয়েছিল রাজ্যের নারী নির্যাতনের অভিযোগে। সেটি খারিজ করেছিলেন স্পিকার। বৃহস্পতিবার আরেকটি মুলতুবি প্রস্তাব আনা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে।  এই প্রস্তাবটি গ্রহণ করেছেন স্পিকার। এই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য এক ঘণ্টা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই হবে আলোচনা।

স্পিকার এভাবে মুলতুবি প্রস্তাব গ্রহণ করায় বিজেপি (BJP) বিধায়করাও খানিকটা অবাক। এই মুলতুবি প্রস্তাব গৃহীত হবে সেটা একেবারেই ভাবেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব। গেরুয়া শিবিরের ধারণা ছিল, বিচারাধীন বিষয় বলে এই মুলতুবি প্রস্তাব প্রত্যাখ্যান করা হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কৌশল ছিল, সরকার যদি বিচারাধীন বিষয় বলে রাজ্যের ভোট হিংসা নিয়ে আলোচনা করতে না চায়, তাহলে বিধানসভায় ‘অস্বস্তিকর’ মণিপুর ইস্যু নিয়ে তারাও আলোচনায় অংশ নেবেন না।

Advertisement

[আরও পড়ুন: চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক বিদেশ গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়]

কিন্তু স্পিকার ভোট হিংসা ইস্যুতে আলোচনায় রাজি হয়ে যাওয়ায় শুভেন্দুদের (Suvendu Adhikari) সেই কৌশল মাঠে মারা গেল। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। মুলতবি প্রস্তাবে বিরোধীদের তরফে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী, নিখিলরঞ্জন দে ও দিবাকর ঘরামি।

[আরও পড়ুন: পরকীয়ায় জড়িয়ে অন্তঃসত্ত্বা, ২ লক্ষ টাকায় সদ্যোজাতকে ‘বিক্রি’, গ্রেপ্তার মা-সহ ৪]

আসলে মণিপুর ইস্যুতে আগামী সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনবে তৃণমূল। সেদিন মণিপুর নিয়ে আলোচনা হবে। বিজেপি চাইছে কোনওভাবেই সেই আলোচনা প্রক্রিয়ায় অংশ না নিতে। সে কারণেই বিচারাধীন বিষয় বলে ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু স্পিকার এদিন মূলতুবি প্রস্তাব গ্রহণ করায় ‘বিচারাধীন বিষয়’ অস্ত্রটি ভোঁতা হয়ে গেল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.