সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ইঞ্জিনিয়ার হতে গেলে আর শুধু পড়াশোনা করলেই চলবে না। এর পাশাপাশি নিয়মিত করতে হবে যোগব্যায়াম কিংবা খেলাধুলো, না হলে নিজেকে জড়িত রাখতে হবে উন্নয়নমূলক কোনও কাজে। নইলে জুটবে না ডিগ্রি। এমনটাই জানিয়ে দিল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE)।
[উপরাষ্ট্রপতি পদে গোপালকৃষ্ণ গান্ধীর নাম ঘোষণা করল বিরোধী জোট]
দেশের দশ হাজারেরও বেশি ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে এআইসিটিই-র অধীনে। যাতে পড়েন ১৮ লক্ষেরও বেশি পড়ুয়া। প্রত্যেকের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর করা হবে বলে জানা গিয়েছে। ন্যাশনাল সোশ্যাল সার্ভিস (NSS), ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC) এবং উন্নয়ন ভারত অভিযানের মতো বিষয়গুলিতে অংশ নেওয়ার সুযোগ আগেও ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল পড়ুয়াদের কাছে ছিল। কিন্তু এতদিন সেগুলি বাধ্যতামূলক ছিল না। তবে এবার থেকে এমন কাজে ছাত্র-ছাত্রীদের অন্তত ২৫ শতাংশ উপস্থিতি থাকতে হবে বলে জানানো হয়েছে। এই কাজের নম্বর পরীক্ষার ফলের সঙ্গে যোগ অবশ্য হবে না। তবে এই কাজে পড়ুয়ারা অংশ না নিলে তাঁরা ডিগ্রির সার্টিফিকেটটিও পাবেন না।
[ঋতুস্রাব হওয়ায় নির্বাসিত গোয়ালঘরে, সাপের ছোবলে মৃত্যু যুবতীর]
এআইসিটিই-র এই সিদ্ধান্তের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে পড়ুয়াদের মধ্যে। অনেকে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, পড়াশোনার বাইরে কোনও কিছুতে অংশগ্রহণ তাঁরা করবেন নাকি করবেন না তা সম্পূর্ণ পড়ুয়াদের উপর নির্ভর করা উচিত। জোর করে কোনও কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়। আবার অনেক পড়ুয়ার মতে, সিদ্ধান্তটি একদমই সঠিক। পড়াশোনার বাইরে এমন কাজের মধ্যে থাকলে পড়ুয়াদের একাগ্রতা বাড়বে। বাইরের পৃথিবীর সঙ্গে তাঁদের যোগাযোগ বাড়বে এবং হীনমণ্যতা কমবে। কমবে আত্মহত্যার প্রবণতাও।
[অমরনাথ যাত্রীদের উপর হামলার ‘মাস্টারমাইন্ড’ কে এই ইসমাইল?]
সর্বশেষ খবর
-
প্রথমবার ওয়েব সিরিজে সব্যসাচী, সম্মুখ সমরে ঋত্বিক! কোন চমক নিয়ে আসছেন দুই চক্রবর্তী?
-
দ্বিতীয় ম্যাচেও বড় জয়, বিষ্ণুর হ্যাটট্রিকে ইস্টবেঙ্গলের কাছে ধরাশায়ী বিধাননগর
-
কালীঘাট তৃণমূল ছাড়ার আগে মমতাকে ‘শেষ’ বার্তা মিত্র মদনের! কী লিখলেন কামারহাটির বিধায়ক?
-
‘আসল’-‘নকল’ দ্বন্দ্বে টানাটানি, একুশ তুমি কার?
-
একুশে জুলাই শহিদ সমাবেশ করবে NCPI-ও? কাকলির কথায় বড় ইঙ্গিত