সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার মধ্যরাতে ব্যাঙ্ক থেকে বাতিল ৫০০ এবং ১০০০ টাকার নোট বদলের সময়সীমা শেষ হয়ে গিয়েছে৷ ফলে ফের সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ৷ যাঁরা ব্যাঙ্কের সামনে লম্বা ভিড় এড়াতে কয়েকদিন পর নোট বদল করবেন বলে ভেবেছিলেন, তাঁদের রীতিমতো মাথায় হাত৷ নাহ্, তাঁদের পুরনো নোট ফেলে দেওয়ার প্রয়োজন নেই৷ কারণ বাতিল নোট এবার শুধুমাত্র ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) কাউন্টারেই জমা দেওয়া যাবে৷
নোট বাতিল ঘোষণার পর ব্যাঙ্ক থেকে একদিনে প্রথমে ৪০০০ এবং পরে ৪৫০০ টাকা অদলবদল করতে পারছিলেন সাধারণ মানুষ৷ শেষে যার পরিমাণ কমিয়ে ২০০০ টাকা করা হয়৷ কেন্দ্রীয় ব্যাঙ্কের বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক থেকেও একবারে ২০০০ টাকা অদলবদল করা যাবে৷ তবে আগের ঘোষণা অনুযায়ী চলতি বছর ৩০ ডিসেম্বর পর্যন্ত যে কেউ আড়াই লক্ষ টাকা ব্যাঙ্কে জমা দিতে পারবেন৷ যা ট্যাক্সের আওতায় পড়বে না৷
এছাড়া এটিএম থেকে প্রতিদিন আড়াই হাজার টাকা তোলায় কোনও বদল আসেনি৷ পাশাপাশি ১৫ ডিসেম্বর পর্যন্ত পেট্রোল পাম্প, হাসপাতাল, বিদ্যুতের বিল দেওয়ার ক্ষেত্রে পুরনো নোট ব্যবহার করা যাবে৷
সর্বশেষ খবর
-
পাকিস্তানের চিন্তা বাড়িয়ে সিন্ধুতে বড় চাল ভারতের! লাদাখে প্রথম পাথরের বাঁধ বানাল নয়াদিল্লি
-
‘ডাকাতের গ্রাম’ থেকে এবার ডাক্তার! কালিমুল্লাহর নিট সাফল্যে ‘বদনাম’ ঘোচানোর স্বপ্ন বাঁকুড়ার মুক্ষ্যাপাড়ায়
-
রাষ্ট্রসংঘের নতুন বিশ্ব মানচিত্রকে সমর্থন করেও হুঁশিয়ারি ভারতের, কোথায় আপত্তি দিল্লির?
-
ধর্মের নামে সুড়সুড়ি! তৃণমূলের কালীঘাটপন্থী নেতাকে গো-ব্যাক স্লোগান, পার্টি অফিস ভাঙচুর
-
বারাসতে ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা, মোতায়েন ১১০০ পুলিশ কর্মী, সমর্থকদের জন্যও কঠিন বিধিনিষেধও