সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষকরা জিনস পরলে পড়ুয়াদের উপর খারাপ প্রভাব পড়বে- এই বিবেচনা করেই এবার হরিয়ানার স্কুলে নিষিদ্ধ হচ্ছে জিনস। শিক্ষকদের পোশাকের উপর এমনই ফতোয়া জারি করতে চলেছে সে রাজ্যের বিজেপি সরকার।
স্কুলের পঠন-পাঠন একরকম সরকারি খুশিতে ঢেলে সাজানো হয়েছে সে রাজ্যে। সেইমতো পাঠ্যক্রমে আগেই চালু হয়েছিল গীতা। এবার পোশাকেও জারি হচ্ছে ফতোয়া। স্কুলের শিক্ষকদের পোশাক নিয়ে বিভিন্ন রাজ্যে বিতর্ক আগেও দেখা গিয়েছে। তবে তা বেশিরভাগই ছিল শিক্ষিকাদের পোশাককে কেন্দ্র করে। হরিয়ানায় অবশ্য এরকম কোনও ভেদাভেদ থাকছে না। সামগ্রিকভাবেই শিক্ষকদের পোশাকে নতুন নিয়ম আসতে চলেছে। শিক্ষকরা ছাত্রদের রোল মডেল। আর তাই শিক্ষকদের পোশাক প্রভাব ফেলতে পারে পড়ুয়াদের উপরেও। সেই বিবেচনাতেই জিনস পরাতে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে সরকার। এই মর্মে পাঠানো এক নির্দেশিকায় জানানো হয়েছে, ‘স্কুলে বা কোনও অফিসিয়াল কাজে শিক্ষররা জিনস পরে যান। যা যথাযথ নয়।’
এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই বেশ বিতর্ক জন্ম নিয়েছে। শিক্ষকদের একাংশ এই সিদ্ধান্তে মোটেও খুশি নন। বিশেষত তরুণ শিক্ষকরা তাঁদের অসন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে সিদ্ধান্তের সমর্থনে শিক্ষা দফতরের কেউ কেউ। তাঁদের মতে, অনেক রাজ্যেই শিক্ষকদের জন্য ইউনিফর্ম আছে। উদাহরণ হিসেবে উড়িশাকে তুলে ধরেছেন তাঁরা।
শিক্ষকদের সমর্থন থাক বা না থাক, তাঁদের পরনে জিনসে এবার থেকে বন্ধই হচ্ছে হরিয়ানায়।
সর্বশেষ খবর
-
৭০০ টাকা ধার শোধ করেনি ভাই, দিল্লিতে বচসার মাঝে দাদাকে কুপিয়ে খুন!
-
ভানুয়াতু দ্বীপে লুকিয়ে ‘অভিষেক ঘনিষ্ঠ’ বিনয় মিশ্র, গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতে সিবিআই
-
জলের তোড়ে কুটোর মতো ভেসে গেল লোহার সেতু! হাড়হিম দৃশ্যের সাক্ষী উত্তরাখণ্ড, ভিডিও ভাইরাল
-
বাইকে ফুল ট্যাঙ্ক পেট্রল ভরেও টাকা দিতে অস্বীকার! মারধর, তোলাবাজির চেষ্টা করে গ্রেপ্তার ২ তৃণমূল নেতা
-
‘ব্লগার অভিজিৎ রায়ের মতো হবে’, বাংলাদেশ থেকে ঋতব্রতকে লাগাতার প্রাণনাশের হুমকি! নেপথ্যে জঙ্গিযোগ?