Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
বিহারে NRC হবে না

বিহারে NRC করতে দেওয়া হবে না, সাফ জানালেন নীতীশ

জোট শরিকের এহেন বার্তায় চাপে পড়তে পারে বিজেপি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০১৯, ২১:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০১৯, ২১:৪৪

options
link
বিহারে NRC করতে দেওয়া হবে না, সাফ জানালেন নীতীশ zoom
ফাইল ফটো

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, কেরল, মধ্যপ্রদেশের পর এবার বিহার। এ রাজ্যেও কার্যকর হবে না এনআরসি বা জাতীয় নাগরিকরঞ্জি। শুক্রবার একথা সাফ জানিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বৃহস্পতিবার তিনি জানিয়েছিলেন, বিহারে সংখ্যা লঘুদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। তারপরই শুক্রবারই নীতীশ কুমারের প্রতিক্রিয়া, “কিসের এনআরসি! বিহারে এনআরসি চালু হবে না।”

রাজনৈতিক মহলের ধারণা, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, দিল্লি ও পাঞ্জাবের পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মাথাব্যথার কারণ হয়ে উঠতে চলেছে বিহারও। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিহারে সংযুক্ত জনতা দল (জেডিইউ)-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানান, তাঁর রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) কার্যকর করা হবে না।একই কথা জানিয়েছে ওড়িশার বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়েকও।

Advertisement

[আরও পড়ুন :নাগরিকত্ব প্রমাণে লাগবে না পূর্বপুরুষের পরিচয়পত্র, ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের]

প্রসঙ্গত, সংসদে CAA’র স্বপক্ষে ভোট দিয়েছিল জেডিইউর সাংসদেরা। কিন্তু এর মাঝেই বেঁকে বসেন দলের সভাপতি প্রশান্ত কিশোর। গত শনিবার তিনি তাঁর ক্ষোভ জানাতে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে। সেই সময় নীতীশকে তিনি জানিয়ে দেন, জেডিইউ-বিজেপি জোট সরকার যদি বিহারে এনআরসি কার্যকরের উদ্যোগ নেয়, তা হলে তিনি দলীয় পদ থেকে ইস্তফা দেবেন। তখনই নীতীশ আশ্বস্ত করেছিলেন প্রশান্ত কিশোরকে। জানিয়েছিলেন, বিহারে কোনও ভাবেই এনআরসি কার্যকর করা হবে না।এর জেরে যে কেন্দ্র চাপে পড়বে তা বলার অপেক্ষা রাখে না।

[আরও পড়ুন :CAA’র বিরোধিতায় অশান্ত উত্তরপ্রদেশ, গুলিবিদ্ধ ৬ প্রতিবাদীর মৃত্যু]

এদিকে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল দেশ। রাজধানী-সহ দেশের বিভিন্ন জায়গায় জ্বলছে প্রতিবাদের আগুন। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হল, নাগরিকত্ব প্রমাণে বাবা বা মায়ের কোনও পরিচয়পত্র লাগবে না। এমনকী ক্ষেত্র বিশেষে স্থানীয়দের বক্তব্যকেও প্রমাণ হিসেবে ধরা হবে। এছাড়া আধার কার্ডকেও মান্যতা দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে টুইট করে এই খবর জানানো হয়েছে। টুইটে লেখা হয়েছে, নাগরিকত্ব প্রমাণে ১৯৭১ সালের আগের কোনও নথি দেখাতে হবে না। কাউকেই তাঁর বাবা-মা বা তাঁদের পূর্বপুরুষের পরিচয়পত্র বা জন্মের শংসাপত্র দিতে হবে না। নিজের পরিচয়পত্রই এক্ষেত্রে যথেষ্ট। এমনকী আধার কার্ডকেও নাগরিকত্ব প্রমাণের তথ্য তালিকায় মান্যতা দেওয়া হয়েছে। নিরক্ষরদের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তাঁদের কোনও লিখিত নথি দিতে হবে না।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জোট শরিক ও প্রতিবাদের চাপের মুখে মাথা নোয়াল কেন্দ্র সরকার।

 

 

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.